কলম্বিয়া

কলম্বিয়া

গ্রুপ কে

রাঙ্কিং: ১৩

অংশগ্রহণ: ৮

দলের পরিচিতি

কলম্বিয়া দক্ষিণ আমেরিকার অন্যতম প্রতিভাবান ও আক্রমণাত্মক ফুটবল দল হিসেবে পরিচিত।  বিশ্ব ফুটবলে তাদের পরিচিতি এসেছে দক্ষ খেলোয়াড়, নান্দনিক ফুটবল এবং লড়াকু মানসিকতার কারণে।  ২০২২ বিশ্বকাপে অনুপস্থিত থাকার পর ২০২৬ বিশ্বকাপে তারা আবারও বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পেয়েছে।  দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী ফুটবল দল।  ২০২৬ বিশ্বকাপে এটি হবে তাদের সপ্তম অংশগ্রহণ।

ডাকনাম: লা ত্রিকোলর (তিন রঙের দল)।
মহাদেশীয় সংস্থা: দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমেবল)।

অধিনায়ক ও প্রধান তারকা
হামেস রদ্রিগেস।

সর্বশেষ বিশ্বকাপ অংশগ্রহণ
২০১৮ (শেষ ষোলো)।

কোচ
নেস্তর লরেঞ্জোল, ২০২২ সালের জুনে কলম্বিয়ার কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।  তাঁর অধীনে কলম্বিয়া দুর্দান্ত পারফরম্যান্স করে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে।

বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বের সূচি

* ১৭ জুন: উজবেকিস্তান বনাম কলম্বিয়া
* ২৩ জুন: কলম্বিয়া বনাম কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র
* ২৭ জুন: কলম্বিয়া বনাম পর্তুগাল

বিশ্বকাপে কলম্বিয়ার ইতিহাস

প্রথম বিশ্বকাপ অংশগ্রহণ: ১৯৬২
মোট বিশ্বকাপ অংশগ্রহণ: ৭ বার, ১৯৬২, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৬

সর্বোচ্চ বিশ্বকাপ সাফল্য
কোয়ার্টার-ফাইনাল (২০১৪)

বিশ্বকাপ পরিসংখ্যান
* ম্যাচ: ২২টি
* জয়: ৯টি
* ড্র: ৩টি
* হার: ১০টি
* গোল করেছে: ৩২টি
* গোল হজম করেছে: ৩০টি

কলম্বিয়ার সেরা বিশ্বকাপ (২০১৪)

ব্রাজিল বিশ্বকাপে ইতিহাসের সেরা সাফল্য অর্জন করে।  গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে শীর্ষস্থান অর্জন করে।  গ্রিসকে ৩-০ গোলে হারায়।  আইভরি কোস্টকে ২-১ গোলে পরাজিত করে।  জাপানকে ৪-১ গোলে উড়িয়ে দেয়।  শেষ ষোলোতে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে।  হামেস রদ্রিগেস ৬ গোল করে গোল্ডেন বুট জয় করেন।

বিশ্বকাপে কলম্বিয়ার সর্বোচ্চ গোলদাতা

* হামেস রদ্রিগেস - ৬ গোল
* ইয়েরি মিনা - ৩ গোল


বিশ্বকাপে কলম্বিয়ার সবচেয়ে বড় জয়

গ্রিসের বিপক্ষে ৩-০ (২০১৪) ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেয় এবং জাপানের বিপক্ষে ৪-১ (২০১৪)


দক্ষিণ আমেরিকার অন্যতম জনপ্রিয় দল।  বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার-ফাইনাল (২০১৪)।  হামেস রদ্রিগেস দেশটির সর্বকালের সেরা বিশ্বকাপ গোলদাতা। ২০২৬ বিশ্বকাপে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে বড় চমক দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে কলম্বিয়া।