মাদ্রিদ ডার্বির উত্তাপ শুধু মাঠেই থামেনি, ছড়িয়েছে সংবাদ সম্মেলনেও। আতলেতিকো মাদ্রিদের কাছে রিয়াল মাদ্রিদের হারের পর রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ ঝেড়েছেন কোচ হোসে মরিনিও। তার দাবি, ম্যাচে আতলেতিকোর দুই খেলোয়াড়কে পরিষ্কার লাল কার্ড দেখানো উচিত ছিল। নিজের বক্তব্যের সমর্থনে সেই দুই ঘটনার ছবিও সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন রিয়াল কোচ। এমনই খবর প্রকাশ করেছে বিবিসি।
ক্যাম্পেওনেস কাপ জয়ে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত অবদান রেখেছেন লিওনেল মেসি। নিজে গোল করার পাশাপাশি কাসেমিরোকে দিয়ে আরেকটি গোল করিয়েছেন আর্জেন্টাইন তারকা। তার এমন পারফরম্যান্সের পর ব্যালন ডি’অর বিতর্কেও মেসির পক্ষে অবস্থান নিয়েছেন ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। তার দাবি, পুরস্কারটি মেসিরই পাওয়া উচিত।
মাঠে রোদ ফুটলেও ভেজা আউটফিল্ড শুকায়নি। ফলে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
ব্যালন ডি’অরের মঞ্চে এবার তারকার অভাব নেই। ৩০ জনের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল, ওসমান দেম্বেলে, হ্যারি কেন ও রদ্রির মতো তারকারা। তালিকায় ফিরেছেন আটবারের বিজয়ী লিওনেল মেসিও। আগামী ২৬ অক্টোবর লন্ডনে জানা যাবে, শেষ হাসি হাসছেন কে। এর মধ্যেই নিজের পছন্দের খেলোয়াড়ের নাম জানিয়ে দিয়েছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে।
আন্তর্জাতিক ফুটবলে মেসির অধ্যায়ের সমাপ্তি ঘোষণা হয়ে গেছে। বাকি শুধু আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামার আনুষ্ঠানিকতা। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে সেই বিদায়ী ম্যাচে মেসির সঙ্গে শুধু ওই ম্যাচেই খেলবেন আরও দুই আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল ও জিওভানি লু সেলসো।
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষ হয়েছে ১-০ ব্যবধানে স্পেনের জয়ে। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষ
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বয়স এক দশক পেরিয়েছে। এই সময়ে কয়েকজন ভালো বোলার উঠে এলেও আন্তর্জাতিক মানের ব্যাটিং প্রতিভা তৈরিতে লিগটি কতটা সফল, এমন প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। নিজের বক্তব্যের পক্ষে ভারতীয় বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর উদাহরণও টেনেছেন তিনি।
২০২৬ সালের ব্যালন ডি’অরের দৌড়ে নিজের পছন্দের খেলোয়াড়ের নাম জানিয়েছেন ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি। আর্সেনাল ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ডের ভোট কিলিয়ান এমবাপ্পের পক্ষে। তার মতে, খুব বেশি পিছিয়ে নেই ফরাসি সতীর্থ মাইকেল অলিসেও।
শুরুতেই লেভানদোভস্কির গোলে এগিয়ে গিয়েছিল শিকাগো ফায়ার। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসির নিখুঁত কর্নার থেকে কাসেমিরোর হেডে সমতায় ফেরে ইন্টার মায়ামি। এরপর আর গোল না হওয়ায় দুই দলের ম্যাচ শেষ হয়েছে ১-১ সমতায়।
ভারতকে সেমিফাইনালে এড়িয়ে যেতে চেয়েছিল বাংলাদেশ। এজন্য গ্রুপ পর্বের খেলায় চ্যাম্পিয়ন হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু শ্রীলঙ্কার কাছে রুদ্ধশ্বাস ম্যাচ হারায় সেই সুযোগটি হারায় বাংলাদেশ।
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির অধ্যায়ের সমাপ্তি যেন ছুঁয়ে গেছে পুরো ক্রীড়াঙ্গনকে। সতীর্থ, সাবেক ক্লাব, প্রতিদ্বন্দ্বী দল থেকে শুরু করে ফুটবলের বাইরের ক্রীড়া সংগঠন, সবাই যখন আর্জেন্টাইন মহাতারকার বিদায়ে আবেগ আর শ্রদ্ধা জানাচ্ছে, তখন অদ্ভুত নীরবতা বার্সেলোনায়। যে ক্লাবের ইতিহাসের সঙ্গে মেসির নাম প্রায় সমার্থক, সেই ক্লাবই তার আন্তর্জাতিক অবসর উপলক্ষে প্রকাশ করেনি কোনো আনুষ্ঠানিক বার্তা। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া একটি মন্তব্যও পরে সরিয়ে নিয়েছে।
শ্রীলঙ্কার মাটিতে বসার কথা ছিল নারী চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসের প্রথম আসর। কিন্তু বোর্ডের ওপর সরকারি প্রভাব ও প্রশাসনিক জটিলতার জেরে শেষ পর্যন্ত সেই সুযোগ হাতছাড়া হয়েছে দেশটির। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শ্রীলঙ্কার কাছ থেকে আয়োজনের স্বত্ব সরিয়ে ভারতকে দায়িত্ব দিয়েছে। এতে শুধু একটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টই হারাল না শ্রীলঙ্কা, সম্ভাব্য ২ কোটি মার্কিন ডলার বা প্রায় ২৪৪ কোটি টাকার অর্থনৈতিক সুবিধা থেকেও বঞ্চিত হতে যাচ্ছে এশিয়ার দেশটি।
ছয় বছর আগে যে পচেফস্ট্রুমে বাংলাদেশের যুব ক্রিকেট লিখেছিল বিশ্বজয়ের ইতিহাস, একই মাঠে এবার ব্যাট হাতে আরেকটি অনন্য কীর্তি গড়লেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানে অপরাজিত থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের বাইরে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন এই ডানহাতি ব্যাটার। একই সঙ্গে ভেঙেছেন বিদেশের মাটিতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড।
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর খবর প্রকাশ্যে আসতেই পুরোনো বিতর্কে নতুন করে ঘি ঢাললেন পিয়ার্স মরগান। ব্রিটিশ এই সাংবাদিকের দাবি, মেসি নয় বরং ক্রিশ্চিয়ানো রোনালদোই ইতিহাসের সেরা ফুটবলার। নিজের বক্তব্যের পক্ষে তিনি তুলে ধরেছেন আন্তর্জাতিক ফুটবলে দুই তারকার গোলের পরিসংখ্যান।
মোহাম্মদ সালাহর বিদায়ের পর লিভারপুলের আক্রমণভাগে যে শূন্যতা তৈরি হয়েছে, সেটি পূরণে বড় অঙ্কের বিনিয়োগ করতে যাচ্ছে ক্লাবটি। পিএসজির ফরাসি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে দলে নিতে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে ‘অলরেডরা’। বিবিসি স্পোর্টের তথ্য অনুযায়ী, সম্ভাব্য বোনাসসহ চুক্তিটির মোট মূল্য দাঁড়াতে পারে প্রায় ১২৩ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা ২ হাজার কোটি টাকারও বেশি।
ব্যর্থতার বৃত্তে ঘুরতে থাকা ইন্টার মায়ামি এবার ডাগআউটে পরিবর্তন এনেছে। গুইলেরমো হোয়োসের জায়গায় দায়িত্ব নিতে যাচ্ছেন ক্রিস্তিয়ান ‘কিলি’ গঞ্জালেজ। নতুন কোচ নিয়োগে লিওনেল মেসির প্রভাব ছিল; এমন আলোচনা উঠলেও তা সরাসরি নাকচ করেছেন হোয়োস। তার দাবি, গঞ্জালেজকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষই।
ব্যালন ডি’অর কি শুধুই ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি, নাকি এর পেছনে দলীয় সাফল্যও বড় ভূমিকা রাখে? ফুটবলে পুরোনো এই বিতর্কই নতুন করে উসকে দিয়েছেন হোসে মরিনিও। পর্তুগিজ কোচের মতে, কোনো দল চ্যাম্পিয়নস লিগ কিংবা বিশ্বকাপ জিতেছে বলেই সেই দলের কোনো খেলোয়াড়কে বিশ্বের সেরা হিসেবে বেছে নেওয়া উচিত নয়। বরং যুগের পর যুগ যাদের খেলা মানুষের মনে থেকে যায়, ব্যালন ডি’অর তাদেরই প্রাপ্য।
টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বড় দলগুলোর দায়িত্বের কথা বারবারই বলা হয়। সেই দায়িত্বের জায়গা থেকেই আগামী বছর বাংলাদেশ সফরকে দেখছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সফরে বড় অঙ্কের অর্থ ব্যয় হলেও বাংলাদেশে গিয়ে টেস্ট খেলার সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ইসিবি প্রধান রিচার্ড থম্পসন।
একসময় আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সঙ্গে মাঠ ভাগ করেছেন। এবার সেই মেসির দলেরই কোচ হিসেবে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন আর্জেন্টাইন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস। টানা ব্যর্থতার পর ইন্টার মায়ামির কোচিংয়ে পরিবর্তন এনে তাকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর হচ্ছে না, এমনই ইঙ্গিত মিলছে আগেই। তবে দুই দেশের ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট মহলের আলোচনায় এখন সামনে এসেছে আগামী বছরের জানুয়ারি। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সফরের নতুন সময়সূচি নিয়ে বিসিসিআই ও ভারতের সরকারের মধ্যে আলোচনা চলছে।
প্রায় এক মাসের টানাপোড়েনের পর বরফ গলতে শুরু করেছে ফিফা ও উয়েফার সম্পর্কে। বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টের আয়োজক স্বত্বে বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পনা আপাতত আর এগোবে না। ফিফার কাছ থেকে এমন নিশ্চয়তা পাওয়ার পর ফিফার টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরে আসার পথে হাঁটছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
মাদ্রিদের রাতটা ছিল কিলিয়ান এমবাপ্পের। সান্তিয়াগো বার্নাব্যুতে ফরাসি তারকার দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদ পেল দাপুটে জয়। রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়ে লা লিগার নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। রিয়ালের হয়ে অন্য গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র।
বার্সেলোনায় যাওয়ার স্বপ্নের কথা প্রকাশ্যে বলেছিলেন হুলিয়ান আলভারেজ। সেই স্বপ্নই এখন যেন কাল হয়ে দাঁড়িয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য। নিজের ক্লাবের সমর্থকদের দুয়োধ্বনি, বাড়তি প্রত্যাশা আর মানসিক চাপ, সব মিলিয়ে মাঠে তার জন্য তৈরি হয়েছে কঠিন এক পরিস্থিতি। ক্রীড়া মনস্তত্ত্ববিদ মারি কার্টরাইটের ভাষায়, আলভারেজ এখন রয়েছেন ‘থ্রেট স্টেট’ বা হুমকির অনুভূতির মধ্যে
অক্টোবরে বাংলাদেশে এসে একটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কলকাতায় ৩ অক্টোবর ভারতের বিপক্ষে একটি ম্যাচ খেলবে সেলেসাওরা। এরপর ৬ অক্টোবর ঢাকায় ম্যাচ খেলতে আগ্রহ ব্রাজিলের।
অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে টানা তিন ম্যাচ জয়ের পর হারের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ এইচপি দল। বাংলাদেশের দলটির জয়রথ থামিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। ২১ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ এইচপি দল।ডারউইনে আগে ব্যাটিংয়ে নেমে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি ৯ উইকেটে ১৬৪ রান করে। জবাব দিতে নেমে বাংলাদেশ এইচপি একাদশ ১৪৩ রানের বেশি করতে পারেনি।
বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ড্র-য়ে। ডারউইনে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেয় বাংলাদেশ। মেকাইতে স্বাগতিকরা নেয় প্রতিশোধ। বাংলাদেশের পেসারদের জন্য এই সফর ছিল নিজেদের সামর্থ্য জানান দেয়ার বড় সুযোগ। ডারউইনের ঐতিহাসিক জয়, মেকাইয়ে বোলাররা আগুন ঝরা বোলিংয়ে বাংলাদেশের পেসাররা ছিলেন দুর্দান্ত, দুরন্ত। সব মিলিয়ে পেসারদের পারফরম্যান্স এখন আকাশচুম্বি
ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার নেতৃত্ব নিয়ে এবার প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন বর্তমান ও সাবেক একদল ফুটবলার। তাদের সাফ কথা, ফিফার নেতৃত্বে পরিবর্তন দরকার। ফলে প্রশাসনিক চাপের সঙ্গে এবার খেলোয়াড়দের প্রতিবাদও যোগ হওয়ায় ইনফান্তিনোর ওপর চাপ আরও বাড়ল।
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। ডারউইনে ইতিহাস গড়লেও মেকাইয়ে ব্যাটিং ধসে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হেরে সিরিজ শেষ করতে হয়েছে ১-১ সমতায়। তবে এই সিরিজের মাঝেই সুখবর পেয়েছে বাংলাদেশ। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে দল। এমন অর্জনকে বড় সাফল্য বললেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাওয়া আরও বড়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মেকাইতে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের টেস্ট ইতিহাসে একাধিক কীর্তিতে নাম লিখিয়েছেন শরিফুল ইসলাম। ইনিংসে ৪৮ রান দিয়ে ৭ উইকেট নিয়ে তিনি বাংলাদেশের হয়ে এক ইনিংসে সাত উইকেট শিকার করা বোলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন।
ডারউইনে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে ম্যাকাইয়ে পা রেখেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে প্রতিপক্ষের চেয়ে কন্ডিশনই যেন বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। ডারউইনের তুলনায় ম্যাকাইয়ের উইকেটে বাড়তি বাউন্স, সঙ্গে বাতাসে পেসারদের জন্য সুইংয়ের সম্ভাবনাঁ; সব মিলিয়ে একাদশে বাড়তি একজন পেসার রাখার ভাবনা উঁকি দিচ্ছে বাংলাদেশ শিবিরে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথাতেও মিলেছে সেই ইঙ্গিত।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। বিশ্বকাপের বাণিজ্যিকীকরণ ও ফিফার কার্যক্রমে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা নিয়ে সমালোচনার পর এবার সরাসরি তার পদত্যাগের দাবি তুলেছে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল সমর্থক সংগঠন।
বিশ্বকাপ শেষ হওয়ার এক মাস পরও থামেনি আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেশ। তবে মাঠের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে এখন বেশি আলোচনায় সেই ম্যাচের বিতর্কিত রেফারিং। ম্যাচ শেষে রেফারিং নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন মিসরের কোচ হোসাম হাসান, ও দলের ম্যানেজার ইব্রাহিম হাসান এবং ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার তাদের সেই বক্তব্যের জেরেই শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা।
ব্যাট-বলের লড়াই এবার দেখা যাবে এমন এক চোখে, যে চোখ এত দিন বেশি পরিচিত ছিল ফুটবলের বিশ্বমঞ্চে। আগামী মাসে দিল্লিতে আফগানিস্তান–ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যবহার করা হবে ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্যবহৃত সম্প্রচার প্রযুক্তি ও অভিজ্ঞ জনবল। আয়োজকদের দাবি, দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজের সম্প্রচারে এবারই প্রথম বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ মান অনুসরণ করা হচ্ছে।
ব্রাজিলের পর ভারতীয় ফুটবলপ্রেমীদের সামনে হাজির হতে পারেন বিশ্বকাপের আলোচিত দল কেপ ভার্দে। সবকিছু ঠিক থাকলে ভারতের বিপক্ষে মাঠে নামবে আফ্রিকার দলটি। আর গোলবারের নিচে দেখা যেতে পারে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসা গোলরক্ষক ভোজিনিয়াকে।
বিশ্বকাপ শেষ হতেই ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে শুরু হয়েছিল নতুন জল্পনা। রিয়াল মাদ্রিদ ছেড়ে আর্সেনালে পাড়ি জমাতে পারেন ব্রাজিলিয়ান তারকা, এমন গুঞ্জনও ছড়িয়েছিল বেশ জোরেশোরে। তবে শেষ পর্যন্ত সেই পথে হাঁটেননি ভিনিসিয়ুস। রিয়ালেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আর এই সিদ্ধান্তে কোচ মরিনহোর কথারও প্রভাব ছিল বলে জানা গেছে।
বাবার মৃত্যুর শোক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির প্রধান কোচ গিয়ের্মো হয়োস জানিয়েছেন, ক্লাবে ফেরার পর আর্জেন্টাইন তারকাকে এখন বেশ ভালোই দেখাচ্ছে এবং মাঠে তাকে মানসিকভাবে শান্ত মনে হচ্ছে।
বৈশ্বিক ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোসের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের এই বিশ্বসেরা ডিফেন্ডারের বিয়ের খবরের পাশাপাশি তার জীবনসঙ্গিনীকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মাঝে।
স্বপ্ন দেখলে বড় করেই দেখতে হয়—এই মন্ত্রেই এখন উজ্জীবিত বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন দলের অন্যতম ভরসা ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আইসিসির ওয়েবসাইটকে এই স্বপ্নের কথা জানান তিনি। এই সিরিজ জয় নিশ্চিত করতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনাও আরও উজ্জ্বল হবে বাংলাদেশের জন্য।
রিয়াল মাদ্রিদে এবার বদলে যাচ্ছে নতুন খেলোয়াড় বরণের দীর্ঘদিনের ঐতিহ্য। অন্তত চলতি মৌসুমের শুরুতে নতুন ছয় খেলোয়াড়কে সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারিভর্তি সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে না স্প্যানিশ জায়ান্টরা।
আর্জেন্টিনার ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার গল্প এখন আর দেশের সীমানায় আটকে নেই। বিশ্বকাপ এলেই আর্জেন্টিনার পতাকায় ছেয়ে যায় বাংলাদেশের নানা প্রান্ত, মেসি-ম্যারাডোনাদের নিয়ে তৈরি হয় অন্য রকম উন্মাদনা। সেই ভালোবাসা কাছ থেকে দেখতে এবার ঢাকায় এলেন আর্জেন্টিনার সাবেক তারকা ক্লদিও ক্যানিজিয়া। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে মুগ্ধ এই কিংবদন্তি এবার শুনিয়েছেন আরও বড় স্বপ্নের কথা; একদিন বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকেও দেখতে চান তিনি।
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান বেশ শক্ত করেছে বাংলাদেশ। বর্তমানে টেবিলের চার নম্বরে থাকা লাল-সবুজ জার্সিধারীদের সামনে প্রথমবারের মতো ফাইনাল খেলার দারুণ এক সম্ভাবনা তৈরি হয়েছে। শিরোপা লড়াইয়ের এই দৌড়ে অবশ্য এখনো হাড্ডাহাড্ডি লড়াই চলছে দলগুলোর মধ্যে। তবে ফাইনালের দৌড় থেকে ইতোমধ্যে ছিটকে গেছে—পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
স্বপ্ন দেখলে বড় করেই দেখতে হয়—এই মন্ত্রেই এখন উজ্জীবিত বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন দলের অন্যতম ভরসা ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আইসিসির ওয়েবসাইটকে এই স্বপ্নের কথা জানান তিনি। এই সিরিজ জয় নিশ্চিত করতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনাও আরও উজ্জ্বল হবে বাংলাদেশের জন্য।
একটি ম্যাচ, একাধিক মাইলফলক। ভারতের ক্রিকেট ইতিহাসে যোগ হতে যাচ্ছে আরেকটি বিশেষ অধ্যায়। গলে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হওয়া টেস্টটি তাদের সাদা পোশাকে ৬০০তম ম্যাচ। আরও বড় প্রাপ্তি, এমন ঐতিহাসিক দিনে দলকে নেতৃত্ব দিচ্ছেন শুবমান গিল। মাইলফলকের এই ম্যাচে ব্যক্তিগত গৌরবের চেয়ে গিলের ভাবনায় অবশ্য আরও বড় লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফেরার পথ তৈরি করা।
ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচকে সামনে রেখে ভারত শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয়ায় আশিয়ান কাপে খেলার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। সম্ভাবনাটি কাজে লাগাতে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিষয়টি নিয়ে ফিফার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনাও শুরু হয়েছে। এখন বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের অপেক্ষায় বাফুফে।
একদিকে ২২৮ রানের বিশাল লিড, অন্যদিকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে চার উইকেটের পতন। ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে হিসাবটা বেশ পরিষ্কার; জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ, আর ইনিংস ব্যবধানে হারের শঙ্কা ঘিরে ধরেছে অস্ট্রেলিয়াকে। দিন শেষে স্বাগতিকরা এখনো বাংলাদেশের চেয়ে ৬৭ রানে পিছিয়ে।
মাঠে দুই অ্যাসিস্টে দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের নায়ক। কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমারের পারফরম্যান্স নয়, তার মন্তব্য। গ্যালারি থেকে দুয়ো শুনে ক্ষোভ চেপে রাখতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। সমর্থকদের উদ্দেশে তার স্পষ্ট বার্তা; নেতিবাচক মনোভাব নিয়ে স্টেডিয়ামে আসার চেয়ে ঘরে থাকাই ভালো।
২৩ বছরের অপেক্ষার পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে প্রথম দিনটিকে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। পেসারদের দুর্দান্ত বোলিং আর ব্যাটারদের আত্মবিশ্বাসী শুরুর দিনে ইতিহাস গড়ার স্বপ্নও যেন আরও উজ্জ্বল হয়েছে। ডারউইনের সেই স্মরণীয় দিনের গল্প দেখুন ছবিতে ছবিতে।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন পেসার হাসান মাহমুদ। দেশের প্রথম পেসার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে দুর্দান্ত বোলিং করে একের পর এক ব্যাটারকে সাজঘরে ফেরান হাসান। তার আগুনঝরা বোলিংয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। ডারউইনে প্রথম ইনিংসে দুইশ রানও করতে পারেনি তারা। ১৯৮ রানে তারা অলআউট হয়ে যায়।
লিওনেল মেসির অপ্রত্যাশিত প্রত্যাবর্তনও রক্ষা করতে পারল না ইন্টার মায়ামিকে। লিগস কাপের ম্যাচডে ৩-এ ক্লাব লিওনের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে মায়ামিকে। ঘরের মাঠে জয়ের জন্য মরিয়া দলটি প্রথমে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে লিওনের দুর্দান্ত প্রত্যাবর্তনের সামনে হার মানে।
লুইস সুয়ারেজের আন্তর্জাতিক ক্যারিয়ারের দরজা কি আবার খুলতে যাচ্ছে? ২০২৪ সালে উরুগুয়ের হয়ে শেষবার মাঠে নামার পর জাতীয় দলের বাইরে থাকা এই তারকাকে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন নতুন কোচ দিয়েগো ফোরলান। পুরোনো সতীর্থকে নিয়ে ফোরলানের ইতিবাচক মন্তব্যে তাই নতুন করে আলোচনায় এসেছে সুয়ারেজের প্রত্যাবর্তন।
সংস্কৃতির পার্থক্যটা এমনই। ডারউইনে অনুশীলনে নামার আগেই ড্রেসিংরুমে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গণমাধ্যমেও প্রকাশ করেছে সংবাদ বিজ্ঞপ্তি। অথচ বাংলাদেশ এখনো উৎকণ্ঠায়—কে খেলবেন, কে ফিট, আর কাকে নিয়ে একাদশ সাজানো হবে, সেই সিদ্ধান্তই যেন শেষ মুহূর্তে।
দীর্ঘ ২৩ বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ২০০৩ সালের পর প্রথমবারের মতো সাদা পোশাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় নাজমুল হোসেন শান্তর দল। ডারউইনে সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে তাই রোমাঞ্চের পাশাপাশি চ্যালেঞ্জটাও বড়। তবে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগটাই বড় এক পাওয়া।
বাবা হোর্হে মেসির প্রয়াণে গভীর শোক ও মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ক্লাব ইন্টার মায়ামিও জানিয়েছে, এই কঠিন শোক কাটিয়ে মাঠে ফিরে আসার জন্য তাকে প্রয়োজনীয় সব ধরনের সময় ও সমর্থন দেয়া হবে।
ফুটবল মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু মাঠের বাইরের সম্পর্কটা বরাবরই পারস্পরিক শ্রদ্ধা আর সৌহার্দ্যের। লিওনেল মেসির জীবনের সবচেয়ে কঠিন সময়ে সেই মানবিকতারই অনন্য নজির দেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বাবার মৃত্যুর পর মেসির হৃদয়বিদারক পোস্টে মন্তব্য করে আর্জেন্টাইন কিংবদন্তিকে সান্ত্বনা জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
ফুটবলে গোল মানেই উদ্যাপন। আর রক্ষণভাগের খেলোয়াড়দের জন্য সেই আনন্দ যেন আরও একটু বেশি। কারণ সেন্টারব্যাকদের পা থেকে গোল খুব একটা আসে না। তাই দীর্ঘ অপেক্ষার পর গোলের দেখা পেলে অনেক সময় উদ্যাপনের লাগাম ধরে রাখা কঠিন হয়ে পড়ে। ব্রাজিলের শীর্ষ লিগের একটি ম্যাচে এমনই এক উদ্যাপন করতে গিয়ে অদ্ভুত বিপদে পড়েছেন করিতিবার সেন্টারব্যাক জেসি মারানহাও।
ইউরোপের সংবাদমাধ্যমে আবারও আলোচনায় ব্রাজিলিয়ান তারকা নেইমারের ভবিষ্যৎ। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে সান্তোসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। এরপর ক্যারিয়ারের পরবর্তী গন্তব্য কী হবে, তা এখনো নিশ্চিত করেননি নেইমার। এরই মধ্যে সম্ভাব্য গন্তব্য হিসেবে আলোচনায় এসেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি।
ফুটবলে থ্রো-ইন সাধারণত আক্রমণ শুরুর একটি উপায়। কিন্তু ইরানের ডিফেন্ডার নাদের মোহাম্মাদির কাছে এটি যেন গোলের সুযোগ তৈরির বিশেষ অস্ত্র। রাশিয়ার ফুটবলে নিজের দ্বিতীয় ম্যাচেই সেই অস্ত্রের কার্যকারিতা দেখালেন তিনি। টাচলাইনের পাশে বল হাতে নিয়ে সামনে ডিগবাজি খেয়ে থ্রো-ইন করলেন, আর তার ছোড়া বল হেডে জালে পাঠিয়ে দিলেন সতীর্থ সের্গেই বুগরিয়ভ।
একটি ক্লাবে থিতু হওয়া যেন কখনোই তার স্বভাবে ছিল না। ইংল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র থেকে বেলজিয়াম; ১৮ বছরের ক্যারিয়ারে ২৯টি ক্লাবের জার্সি গায়ে তুলেছেন, দল বদলেছেন অবিশ্বাস্য ৩৯ বার। এমন ঘটনা ফুটবল ইতিহাসেই বিরল। তাই ইংলিশ উইঙ্গার জেফানিয়া জোসেফ থমাসের গল্প শুধু একজন ফুটবলারের নয়, বরং এক ‘যাযাবরের’ গল্প।
বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে দলে ভেড়াতে নড়েচড়ে বসেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। টটেনহ্যাম হটস্পারের অধিনায়ককে পেতে ইতোমধ্যে ইংলিশ ক্লাবটির সঙ্গে আলোচনা শুরু করেছে লা লিগার দলটি।
বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে দলে ভেড়াতে নড়েচড়ে বসেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। টটেনহ্যাম হটস্পারের অধিনায়ককে পেতে ইতোমধ্যে ইংলিশ ক্লাবটির সঙ্গে আলোচনা শুরু করেছে লা লিগার দলটি।
বিশ্বকাপের বাণিজ্যিকীকরণ নিয়ে বিতর্ক এখনো থামেনি। ইউরোপীয় ফুটলের একাংশের বিরোধিতার মধ্যেই এবার নতুন এক অভিযোগের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। উয়েফায় দায়িত্ব পালনকালে এক সহকর্মীর সঙ্গে তার কথিত ব্যক্তিগত সম্পর্ক এবং সেই নারীকে আর্থিক সুবিধা দেয়ার অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ।
ইউরোপের কয়েকটি দেশের আপত্তি, বয়কটের হুমকি আর বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা, সব মিলিয়ে চাপে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এমন সময়ে তার নেতৃত্বের প্রতি প্রকাশ্যে আস্থা জানিয়ে পাশে দাঁড়িয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে সমর্থন দিলেও ইনফান্তিনোর আলোচিত বাণিজ্যিক পরিকল্পনার সঙ্গে একমত নয় দেশটির ফুটবল কর্তৃপক্ষ।
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়েছে ফাইনালেই। তবে টুর্নামেন্টজুড়ে লিওনেল মেসির পারফরম্যান্স ছিল আকাশছোঁয়া। বিশ্বকাপ শেষে তার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে যখন নানা জল্পনা শুরু হয়েছে, তখন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়া জানিয়ে দিলেন, মেসির অবসর নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র মেসিরই।
বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির ২০ বিলিয়ন ডলারের বিতর্কিত পরিকল্পনা নিয়ে শেষ পর্যন্ত ভুল স্বীকার করেছে ফিফা। মরক্কোর রাবাতে অনুষ্ঠিত এক বৈঠকে সংস্থাটি স্বীকার করেছে, পুরো প্রক্রিয়াটি আরও ভালোভাবে পরিচালনা করা উচিত ছিল। একই সঙ্গে ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে তাদের সুনাম, সুশাসন ও অখণ্ডতার ওপর কোনো ধরনের আক্রমণ আর সহ্য করা হবে না।
ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে নতুন চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার (৬ আগস্ট) লা লিগার ক্লাবটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, নতুন চুক্তির মাধ্যমে ২০৩২ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন এই ২৬ বছর বয়সী ফুটবলার।
ইরানে ফিরে গেলে নিরাপত্তাহীনতার আশঙ্কায় অস্ট্রেলিয়ায় আশ্রয় নিয়েছিলেন দুই ইরানি নারী ফুটবলার ফাতেমেহ পাসানদিদেহ ও আতেফেহ রামেজানিসাদেহ। দীর্ঘ অনিশ্চয়তার পর তারা পেয়েছেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব। নতুন এই পরিচয়কে জীবনের অন্যতম আবেগঘন অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন দুজনই।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলি বিন আল-হুসেইন। তার দাবি, ইনফান্তিনোকে সমর্থন করলে জর্ডানের ফুটবলের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার প্রস্তাব দিয়েছিল ফিফা। বিষয়টিকে তিনি ‘ব্ল্যাকমেইল’ বলে অভিহিত করেছেন। গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শেষ পর্যন্ত বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। কিন্তু তাতেও থামেনি বিতর্ক। বরং সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েই নতুন করে প্রশ্ন উঠেছে চারদিকে। যদিও ফিফার ইতিহাস বলছে, ইনফান্তিনোই প্রথম নন; গত পাঁচ দশকে সংস্থাটির নেতৃত্বে থাকা তিন সভাপতির প্রত্যেকেই কোনো না কোনো সময় বিতর্ক, তদন্ত কিংবা শাসনসংকটের মুখে পড়েছেন।
ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রে ১৯৯৮ বিশ্বকাপকে ঘিরে নতুন বিতর্কের জন্ম হয়েছে। সে সময়ের ফরাসি ক্রীড়ামন্ত্রী মারি-জর্জ বুফে স্বীকার করেছেন, বিশ্বকাপ শুরুর আগে জাতীয় দলের ওপর আকস্মিক (সারপ্রাইজ) ডোপিং পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছিল সরকার।
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। আগুনে বিধ্বস্ত সিয়েরা ওয়েস্তে অঞ্চল পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা অনুদান দিয়েছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড।
নিজের পদ টিকিয়ে রাখতে ট্রাম্প প্রশাসনের সহায়তা চেয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে একান্ত ভার্চুয়াল বৈঠকে বসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিষয়টি সম্পর্কে অবহিত অন্তত দুটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে জানিয়েছে, সোমবারই (৩ আগস্ট) রুবিওর সঙ্গে ফিফা সভাপতির ফোনালাপের কথা রয়েছে। খবর আনাদোলুর।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ক্ষমতা থেকে সরাতে চরম পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এমনকি প্রয়োজনে ফিফার বাইরে নিজেদের উদ্যোগে একটি প্রতিদ্বন্দ্বী আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও তাদের বিবেচনায় রয়েছে।
ব্রাজিলিয়ান তারকা নেইমার জানিয়েছেন, ২০২৬ সালের ডিসেম্বর মাসে সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তি শেষ হওয়ার পর কী করবেন, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি। এমনকি ২০২৭ সালে ফুটবল থেকে অবসর নেয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
এমিলিয়ানো মার্তিনেজকে (দিবু) ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে দেখা যাওয়ার সম্ভাবনা এখন কার্যত শেষ হয়ে গেছে। আর্থিক বিষয়ে অ্যাস্টন ভিলার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারায় আর্জেন্টাইন এই গোলরক্ষককে দলে নেয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে জুভেন্টাস।
চরম দুঃসময় পার করছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। নিজ অঞ্চল ইউরোপের বেশিরভাগ দেশের বোর্ডই ইনফান্তিনোকে আর ফিফা সভাপতি হিসেবে চায় না। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ফুটবল অ্যাসোসিয়েশন পাশে দাঁড়িয়েছে ইনফান্তিনোর। প্রতিবেদন গোল ডটকমের।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ষড়যন্ত্রতত্ত্ব ও গুজব ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনা দলের ওপর নাকি অদৃশ্য কোনো বাহ্যিক চাপ বা হুমকি দেয়া হয়েছিল এমন সব ষড়যন্ত্রের তত্ত্বে উত্তাল ছিল ফুটবলবিশ্ব। এমনকি সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ‘ফকল্যান্ডস আর আর্জেন্টেনিয়ান’ লেখা বিতর্কিত ব্যানার ও জাতীয় পতাকা প্রদর্শনের দায়ে দল শাস্তির মুখে পড়তে পারে বলেই নাকি খেলোয়াড়রা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এমন নানা গুজব ছড়ায়। এমনকি এমন কিছু বিশ্বাস করতেন আর্জেন্টিনা জাতীয় দলের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা-ও! প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের।
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর আর্জেন্টিনা দলের উদযাপনের একটি মুহূর্ত নতুন করে আলোচনায় এসেছে। সেই উদযাপনের সময় খেলোয়াড়দের হাতে দেখা যায় একটি ব্যানার, যাতে লেখা ছিল— ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার।’
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে ফুটবল বিশ্বে যখন তুমুল বিতর্ক, তখন বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এ বিষয়ে কখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বাইরের বিনিয়োগ আনার পরিকল্পনা নিয়ে কয়েক দিনের তুমুল বিতর্কের পর শেষ পর্যন্ত পিছু হটল ফিফা। সদস্য দেশগুলোর ব্যাপক বিরোধিতা ও ফুটবল মহলের চাপের মুখে বিতর্কিত প্রস্তাবটি আর এগিয়ে নেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বাইরের বিনিয়োগ আনার ফিফার প্রস্তাব ঘিরে বয়কটের হুঁশিয়ারি দিয়েছে উয়েফা। পরে সেই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে কনকাকাফও। যদিও শেষ পর্যন্ত পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা, তবু বিশ্বকাপ বর্জনের এই আলোচনা নতুন নয়। ফুটবলের সবচেয়ে বড় আসরকে কেন্দ্র করে এর আগেও রাজনৈতিক, সাংগঠনিক ও ক্রীড়াগত নানা কারণে বিশ্বকাপ বয়কটের একাধিক নজির রয়েছে।
একসময় অন্যতম ব্যয়বহুল ডিফেন্ডার ছিলেন তিনি। বিশ্বকাপ জিতেছেন, খেলেছেন ইউরোপের শীর্ষ ক্লাবেও। কিন্তু দীর্ঘ আইনি লড়াই ও আর্থিক টানাপোড়েনের পর এবার ২০১৮ বিশ্বকাপ জয়ের স্মারক; নিজের বিশ্বকাপ ট্রফির রেপ্লিকাও নিলামে বিক্রি করতে হলো ফ্রান্সের ডিফেন্ডার বেনজামিন মেন্ডিকে।
বিশ্বকাপসহ নিজেদের টুর্নামেন্টের বাণিজ্যিক অধিকার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার অভিযোগে তীব্র চাপে ফিফা। উয়েফার ৫৫ সদস্যের পাশাপাশি কনকাকাফ অঞ্চলের ৪১টি সদস্য সংস্থাও প্রস্তাবটির বিরোধিতা করেছে। ৯৬ দেশের এমন অবস্থানের পর অবশেষে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপের পরও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড এখনো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কোনো ঘোষণা দেননি। তবে তাকে ঘিরে আলোচনা থেমে নেই। এরই মধ্যে বলিভিয়ার সাবেক ফুটবলার মার্কো অ্যান্টোনিও এচাভেরি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত মেসিকে খেলিয়ে রাখার আহ্বান জানিয়ে নতুন এক প্রস্তাব দিয়েছেন।
ব্রাজিলিয়ান ফুটবলে বিরল এক শাস্তির মুখে পড়েছেন ইন্টারনাসিওনালের ডিফেন্ডার ভিক্টর গ্যাব্রিয়েল। ক্রুজেইরোর ফরোয়ার্ড গ্যাব্রিয়েল পেক গুরুতর চোট থেকে সেরে অনুশীলনে ফিরতে না পারা পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ফিফা যদি তাদের টুর্নামেন্টগুলোর শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে তাহলে আর বিশ্বকাপে খেলবে না ইউরোপের ৫৫টি দেশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফিফা এই সপ্তাহের শুরুতে যে প্রস্তাব ঘোষণা করেছে, সেটি নিয়ে আলোচনা করতেই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির বিতর্কিত ট্যাকল নিয়ে এতদিন পর মুখ খুলেছেন আলজেরিয়ার সাবেক ডিফেন্ডার আইসা মান্দি। সেই ঘটনাকে ঘিরে ম্যাচের সময় এবং পরে কী ঘটেছিল, তা তুলে ধরে তিনি বলেছেন, ট্যাকলের পরপরই মেসি নিজের ভুল বুঝতে পেরে তার কাছে ক্ষমা চেয়েছিলেন। তবে মাঠে থাকাকালীন তিনি নিজেও ট্যাকলটির ভয়াবহতা বুঝতে পারেননি।
বিশ্বকাপের ব্যস্ততা শেষে কয়েক দিনের জন্য নিজ শহর রোজারিওতে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন লিওনেল মেসি। সেই বিরতি শেষ করে আবারও ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ ফাইনালের হতাশা পেছনে ফেলে এখন তার লক্ষ্য ক্লাব ফুটবলে নতুন করে ছন্দে ফেরা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৫ আগস্ট লিগস কাপে অ্যাথলেটিকো সান লুইসের বিপক্ষে ম্যাচেই আবার মাঠে দেখা যেতে পারে তাকে।
বিশ্বকাপে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ-সংক্রান্ত রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শন এবং ফাইনাল ম্যাচের পর মাঠে ঘটে যাওয়া বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের বিরুদ্ধেও পৃথকভাবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
বিশ্বকাপে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচে ব্রিল এম্বোলোর লাল কার্ড নিয়ে শুরু হওয়া বিতর্ক নতুন মোড় নিয়েছে। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) ব্যাখ্যার পর অনেকেই দাবি করেন, ভিএআরের ভুল প্রয়োগে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা। তবে সেই ব্যাখ্যা মানতে নারাজ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাদের দাবি, রেফারি কিংবা ভিএআর কোথাও কোনো ভুল হয়নি; বরং সিদ্ধান্তটি ছিল ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার’ জন্যই।
২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং মাঠে লিওনেল মেসির সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে মুখ খুলেছেন ম্যাচ রেফারি জোয়াও পিনেইরো। ওই ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ সমতার পর ভিএআর পর্যালোচনার মাধ্যমে সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলোকে লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখানো এবং পরবর্তীতে মেসি ও রেফারির কথোপকথন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।
বিশ্বকাপের রেশ কাটলেও আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। মাঠের পারফরম্যান্স, ফাইনালের উত্তেজনা আর রাজনৈতিক অবস্থান; সব মিলিয়ে সমালোচনার মুখে পড়েছে লিওনেল মেসিদের দেশ। তবে সেই সমালোচনাকে স্বাভাবিকভাবে দেখছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
স্পেনের বিশ্বকাপ জয়ের পর দেয়া প্রতিশ্রুতি শেষ পর্যন্ত রেখেছেন মার্ক কুকুরেলা। জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের ছবি শরীরে ট্যাটু করিয়ে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন স্প্যানিশ এই ডিফেন্ডার। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রতিশ্রুতি পূরণ হলো।’
বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলারের একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন এবং এর সংখ্যালঘু মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এই উদ্যোগকে ‘ফুটবলের আত্মা বিক্রির চেষ্টা’ বলে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে উয়েফা। ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির সাফ কথা; ‘ফুটবল বিক্রি করার অধিকার ফিফার নেই।’
বিশ্বকাপের অন্যতম বিতর্কিত মুহূর্ত ছিল সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এম্বোলোর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়া। আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সিমুলেশন (ডাইভিং) করার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে তিনি লাল কার্ড দেখেন। তবে পরবর্তীতে আন্তর্জাতিক ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি জানিয়েছে, ওই ঘটনায় ভিএআর ব্যবহারের পদ্ধতি নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।
চুক্তিটা প্রায় নিশ্চিত হয়েই ছিল। বিশ্বকাপের পরপরই ফ্রান্সের দায়িত্ব নেবেন জিনেদিন জিদান। দিদিয়ের দেশম যাবেন ছুটিতে। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই অপেক্ষা চলছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সবার প্রিয় ‘জিজু’ ফ্রান্সের নতুন কোচ।
ব্রাজিলিয়ান লিগে (ব্রাসিলেইরাও) সান্তোসের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না নেইমার। তৃতীয় হলুদ কার্ড পাওয়ায় অ্যাথলেটিকো-পিআরের বিপক্ষে ২২তম রাউন্ডের ম্যাচে নিষিদ্ধ থাকছেন সান্তোসের এই তারকা ফরোয়ার্ড।
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াইয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে করা কেপ ভার্দের ডিফেন্ডার সিডনি লোপেস কাবরালের দর্শনীয় গোলটিই টুর্নামেন্টের সেরা ‘হুন্দাই গোল অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
স্বপ্ন ছিল ট্রফি উঁচিয়ে ধরার। কিন্তু বিশ্বকাপ শেষ হয়েছে হতাশা আর অপূর্ণতা নিয়ে। সেমিফাইনালে স্পেনের কাছে বিদায়, এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ইংল্যান্ডের কাছে হার। বিশ্বকাপের এক সপ্তাহ পর অবশেষে নীরবতা ভেঙেছেন কিলিয়ান এমবাপ্পে। সমর্থকদের উদ্দেশে লেখা এক হৃদয়ছোঁয়া খোলা চিঠিতে তিনি অকপটে স্বীকার করেছেন, বিশ্বকাপের ব্যর্থতার কষ্ট এখনও কাটিয়ে উঠতে পারেননি। একই সঙ্গে ফ্রান্স অধিনায়ক ক্ষমা চেয়ে বলেছেন, তাদের প্রাপ্য ছিল আরও ভালো একটি সমাপ্তি। খবর গোল ডটকমের।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি বার্তা প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকারদের একজন তিনি। গতি, ড্রিবলিং আর গোল করার ক্ষমতায় একসময় বিশ্বকে মুগ্ধ করেছিলেন রোনালদো নাজারিও। অথচ সেই ব্রাজিলিয়ান কিংবদন্তিই এবার অকপটে স্বীকার করলেন, নিজের খেলায় ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো পরিবর্তন আনতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হয়নি। বরং পর্তুগিজ মহাতারকার শৃঙ্খলা ও আত্মনিবেদনকেই তিনি দেখছেন সাফল্যের সবচেয়ে বড় রহস্য হিসেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এমন তথ্যই জানিয়েছেন ইতালিয়ান বিখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।