ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে ধুয়ে দিলেন ফ্রান্সের সাবেক কিংবদন্তি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০:২৯, ১৩ অক্টোবর ২০২৬

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে ধুয়ে দিলেন ফ্রান্সের সাবেক কিংবদন্তি

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে ধুয়ে দিলেন ফ্রান্সের সাবেক কিংবদন্তি। ফাইল ছবি

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজের দাবির পক্ষে কথা বলতে গিয়ে এবার সমালোচনার মুখে কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের সাবেক তারকা ও ১৯৯১ সালের ব্যালন ডি’অরজয়ী জিন-পিয়েরি পাপিনের মতে, ব্যক্তিগত পুরস্কারটি নিয়ে এমবাপ্পের বক্তব্যে অতিরিক্ত আত্মকেন্দ্রিকতার প্রকাশ ঘটছে। ফরাসি অধিনায়কের প্রতিভা ও গোলের রেকর্ড নিয়ে প্রশ্ন না তুললেও, নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে তার মন্তব্য মেনে নিতে পারছেন না তারই স্বদেশী সাবেক এই স্ট্রাইকার। এমনই প্রতিবেদন প্রকাশ করেছে গোল ডটকম। 

ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতোকে দেওয়া সাক্ষাৎকারে পাপিন বলেন, ‘এমবাপ্পের প্রতিভা ও অর্জনের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। তবে একটা পর্যায়ের পর সবকিছুতে শুধু নিজের কথাই প্রাধান্য দেওয়ার প্রবণতা তাকে বিরক্ত করে।’

পাপিনের ভাষায়, ‘আমি কিলিয়ানকে সত্যিই শ্রদ্ধা করি। সে অনেক রেকর্ড গড়েছে। কিন্তু একটা পর্যায়ে সবকিছু হয়ে যায়- আমি, আমি, আমি আর আমিই। ব্যালন ডি’অর কে জিতবে, সেই সিদ্ধান্ত অন্যরা নেন।’

এমবাপ্পের এমন মন্তব্য ভালো লাগেনি সাবেক মার্শেই তারকার। পাপিন জানান, একপর্যায়ে এমবাপ্পে বলেছিলেন, ব্যালন ডি’অর জেতার যোগ্য আর কেউ নেই, শুধু তিনিই আছেন। বিষয়টি তার কাছে বাড়াবাড়ি মনে হয়েছে।

এ প্রসঙ্গে পাপিন বলেন, ‘একপর্যায়ে সে বলেছিল, ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য আর কেউ নেই, শুধু সে-ই আছে। এটা আমার কাছে বাড়াবাড়ি মনে হয়েছে, অনেক বেশি বাড়াবাড়ি।’

ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে এমবাপ্পের যোগ্যতা পুরোপুরি অস্বীকার করেননি পাপিন। তিনি মনে করেন, পুরস্কারটির জন্য বিবেচিত হওয়ার মতো অনেক মানদণ্ডই পূরণ করেছেন ফরাসি তারকা। তবে নিজের সম্পর্কে এমবাপ্পে যে ভাবমূর্তি তুলে ধরছেন, সেটিই তার দাবিকে দুর্বল করে দিচ্ছে বলে মনে করেন সাবেক এই ফুটবলার।

এবারের ব্যালন ডি’অর নিয়ে নিজের পছন্দও গোপন রাখেননি পাপিন। ফ্রান্সের এই কিংবদন্তি চাওয়া পুরস্কারটি জিতবে ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন। এমবাপ্পের প্রতিভা ও পরিসংখ্যানের স্বীকৃতি দিয়ে তার সমালোচনা করে পাপিন মনে করিয়ে দিয়েছেন, ব্যালন ডি’অর জয়ের সিদ্ধান্ত কোনো ফুটবলারের নিজের মূল্যায়নের ওপর নির্ভর করে না। ভোটারদের বিবেচনায় নির্ধারিত হয় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এই পুরস্কারের বিজয়ী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন