চেক প্রজাতন্ত্র

চেক প্রজাতন্ত্র

গ্রুপ এ

রাঙ্কিং: ৪১

অংশগ্রহণ: ১

দলের পরিচিতি

চেক প্রজাতন্ত্র ইউরোপের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল দল, যারা বিশ্বকাপের দুটি রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছেন।  দীর্ঘ ২০ বছর পর তারা আবারও বিশ্বকাপে ফিরছে।  নাটকীয় প্লে-অফ জয়ের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করা দলটি উত্তর আমেরিকার মঞ্চে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে।  ২০২৬ বিশ্বকাপে এটি হবে তাদের ১০ম অংশগ্রহণ।

মহাদেশীয় সংস্থা
ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা)।

সর্বশেষ বিশ্বকাপ অংশগ্রহণ
২০০৬ (গ্রুপ পর্ব)।

কোচ
মিরোস্লাভ কৌবেক
২০২৫ সালের ডিসেম্বরে চেকিয়ার প্রধান কোচ হিসেবে নিয়োগ পান এবং চেক প্রজাতন্ত্রের জাতীয় অনূর্ধ্ব-১৯ দলেরও দায়িত্ব পালন করেছেন।  তাঁর নেতৃত্বেই দলটি প্লে-অফে জয় পেয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বের সূচি
* ১১ জুন: দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়া
* ১৮ জুন: চেকিয়া বনাম দক্ষিণ আফ্রিকা
* ২৪ জুন: চেকিয়া বনাম মেক্সিকো

বিশ্বকাপ ইতিহাস
প্রথম বিশ্বকাপ অংশগ্রহণ: ১৯৩৪
মোট বিশ্বকাপ অংশগ্রহণ: ১০ বার, ১৯৩৪, ১৯৩৮, ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৮২, ১৯৯০, ২০০৬ এবং ২০২৬

বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য
রানার্স-আপ, ১৯৩৪ এবং ১৯৬২

সর্বশেষ বিশ্বকাপ
 ২০০৬ (গ্রুপ পর্ব)

বিশ্বকাপ পরিসংখ্যান
* ম্যাচ: ৩৩টি
* জয়: ১২টি
* ড্র: ৫টি
* হার: ১৬টি
* গোল করেছে: ৪৭টি
* গোল হজম করেছে: ৪৯টি

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা
* ওলদ্রিখ নেয়েদলি - ৭ গোল
* তোমাশ স্কুহরাভি - ৫ গোল  

 

দীর্ঘ ২০ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দলটি।  অভিজ্ঞ কোচ মিরোস্লাভ কৌবেকের নেতৃত্বে দলটি নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামবে।  ঐতিহ্য, অভিজ্ঞতা ও নতুনদের সমন্বয়ে চেক প্রজাতন্ত এবার বিশ্বকাপে নিজেদের হারানো গৌরব ফিরিয়ে আনার মিশনে নামছে।