মিশর

মিশর

গ্রুপ জি

রাঙ্কিং: ২৯

অংশগ্রহণ: ৩

দলের পরিচিতি

আফ্রিকার অন্যতম সফল ও ঐতিহ্যবাহী দল মিসর ২০২৬ বিশ্বকাপে চতুর্থবারের মতো অংশ নিতে যাচ্ছে।  শক্তিশালী রক্ষণভাগ ও অভিজ্ঞ খেলোয়াড়দের নৈপুণ্যে ভর করে তারা দাপটের সঙ্গে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।  এবার ফারাওদের লক্ষ্য বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেওয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন ইতিহাস রচনা করা।

ডাকনাম: ফারাওরা (The Pharaohs)
মহাদেশীয় সংস্থা: আফ্রিকান ফুটবল কনফেডারেশন

কোচ
হোসাম হাসান, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে জাতীয় দলের দায়িত্ব নেন।  খেলোয়াড়ি জীবনে মিসরের অন্যতম সেরা গোলদাতা ছিলেন তিনি।  তার অধীনে মিসর অপরাজিত থেকে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেয়, ৯১ বছরের মধ্যে প্রথমবারের মতো বাছাইপর্বে অপরাজিত থাকার কৃতিত্ব অর্জন করে দলটি। 

বিশ্বকাপ ২০২৬-এর সূচি
* ১৫ জুন — বেলজিয়াম বনাম মিসর
* ২১ জুন — নিউজিল্যান্ড বনাম মিসর
* ২৬ জুন — মিসর বনাম ইরান

বিশ্বকাপ ইতিহাস
* মোট বিশ্বকাপ অংশগ্রহণ: ৪ বার
* সর্বশেষ বিশ্বকাপ: ২০১৮ (গ্রুপ পর্ব)
* প্রথম বিশ্বকাপ: ১৯৩৪ (ইতালি)

বিশ্বকাপ পরিসংখ্যান
* ম্যাচ: ৭
* জয়: ০
* ড্র: ২
* হার: ৫
* গোল করেছে: ৫
* গোল হজম করেছে: ১২

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা
* আবদেলরহমান ফাওজি
* বিশ্বকাপে গোল: ২টি

স্মরণীয় বিশ্বকাপ মুহূর্ত
* ১৯৩৪ সালে প্রথম আফ্রিকান ও প্রথম আরব দেশ হিসেবে বিশ্বকাপে অংশ নেয় মিসর।


আফ্রিকার অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল দল মিসর এবার চতুর্থবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলতে যাচ্ছে। দীর্ঘ ফুটবল ঐতিহ্য থাকলেও এখন পর্যন্ত বিশ্বকাপে কোনো ম্যাচ জয়ের স্বাদ পায়নি তারা। তাই এবারের আসর মিসরের জন্য নতুন ইতিহাস গড়ার বড় সুযোগ। দলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহর নেতৃত্বে ফারাওরা শুধু প্রথম জয়ই নয়, বিশ্বমঞ্চে নিজেদের শক্ত অবস্থানও তুলে ধরার স্বপ্ন দেখছে।