ফ্রান্স

ফ্রান্স

গ্রুপ আই

রাঙ্কিং: ১

অংশগ্রহণ: ১৮

দলের পরিচিতি

ফ্রান্স বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী ও ধারাবাহিক দল।  গত তিন দশকে তারা নিয়মিতভাবে বিশ্বকাপের সর্বোচ্চ পর্যায়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে।  ২০২৬ ফিফা বিশ্বকাপে তারা টানা অষ্টমবারের মতো অংশ নিতে যাচ্ছে, যা তাদের মোট ১৭তম বিশ্বকাপ অভিযান।  দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান রানার্স আপ ফ্রান্স আবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

* ডাকনাম: লে ব্লু 
* মহাদেশীয় সংস্থা: ইউরোপীয় ফুটবল সংস্থা
* মোট বিশ্বকাপ অংশগ্রহণ: ১৭ বার
* টানা অংশগ্রহণ: ৮টি বিশ্বকাপ
* সর্বশেষ বিশ্বকাপ: ২০২২ (রানার্স-আপ)
* প্রথম বিশ্বকাপ: ১৯৩০ (উরুগুয়ে)

কোচ
দিদিয়ের দেশম, তিনি ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অধিনায়ক ছিলেন।  ২০১৮ সালে কোচ হিসেবে ফ্রান্সকে বিশ্বচ্যাম্পিয়ন করেন।  ২০১৪ সালে দলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেন এবং ২০২২ সালে দলকে রানার্স-আপ করেন।  তিনি বিশ্বকাপ ইতিহাসে বিরল ব্যক্তিত্বদের একজন, যিনি খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই শিরোপা জিতেছেন।

বিশ্বকাপ ২০২৬-এর সূচি
* ১৬ জুন — ফ্রান্স বনাম সেনেগাল (নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়াম)
* ২২ জুন — ফ্রান্স বনাম ইরাক (ফিলাডেলফিয়া স্টেডিয়াম)
* ২৬ জুন — নরওয়ে বনাম ফ্রান্স (বোস্টন স্টেডিয়াম)

বিশ্বকাপ ইতিহাস
* প্রথম অংশগ্রহণ: ১৯৩০
* বিশ্বকাপ জয়: ২ বার (১৯৯৮, ২০১৮)
* মোট ম্যাচ: ৭৩
* জয়: ৩৯
* ড্র: ১৪
* পরাজয়: ২০
* গোল: ১৩৬
* গোল হজম: ৮৫

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা
* জ্যুস্ত ফঁতেন ১৩ গোল।
* কিলিয়ান এমবাপ্পে ২০১৮ ও ২০২২ মিলিয়ে ১২টি গোল করেন।

ফ্রান্সের সেরা বিশ্বকাপ অর্জন
* ১৯৯৮ বিশ্বকাপে নিজ দেশে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়
* ২০১৮ বিশ্বকাপে রাশিয়ায় দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়


২০২২ সালের ফাইনালে পরাজয়ের দুঃখ ভুলে ফ্রান্স আবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। তারা টানা তৃতীয়বারের মতো ফাইনালে পৌঁছে ইতিহাস গড়তে চায়। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে শিরোপা জিতে নিজেদের আধিপত্য আরও সুদৃঢ় করাই তাদের প্রধান লক্ষ্য।