আর্জেন্টিনা

আর্জেন্টিনা

গ্রুপ জে

রাঙ্কিং: ৩

অংশগ্রহণ: ১৮

দলের পরিচিতি

আর্জেন্টিনা বিশ্বের অন্যতম সফল ও জনপ্রিয় ফুটবল দল।  তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দলটি দক্ষতা, ঐতিহ্য ও তারকা খেলোয়াড়দের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে তারা ২০২৬ বিশ্বকাপেও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।  গত তিনটি বিশ্বকাপে দুবারই ফাইনাল খেলেছে লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি।  ২০২২ কাতার বিশ্বকাপে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা ।  ২০২৬ ফিফা বিশ্বকাপে এটি হবে তাদের ১৯তম অংশগ্রহণ।

* ডাকনাম: আলবিসেলেস্তে (সাদা-আকাশি বাহিনী)।
* মহাদেশীয় সংস্থা: দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমেবল)।

প্রধান কোচ

লিওনেল স্কালোনি, ২০১৮ সালের আগস্টে কোচের দায়িত্ব গ্রহণ করেন।  দলে নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রতিষ্ঠিত করেন।  আক্রমণাত্মক ও বল-নিয়ন্ত্রণভিত্তিক খেলার ধারা গড়ে তোলেন। তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা জিতেছে- কোপা আমেরিকা ২০২১, ফিনালিসিমা ২০২২, ফিফা বিশ্বকাপ ২০২২ ও কোপা আমেরিকা ২০২৪

বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বের সূচি

* ১৬ জুন: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া
* ২২ জুন: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া
* ২৭ জুন: জর্ডান বনাম আর্জেন্টিনা

বিশ্বকাপে আর্জেন্টিনার ইতিহাস

* প্রথম বিশ্বকাপ অংশগ্রহণ: ১৯৩০
* মোট বিশ্বকাপ অংশগ্রহণ: ১৯ বার
* বিশ্বকাপ আয়োজক দেশ: ১৯৭৮
* টানা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন: ১৪ বার
* বিশ্বকাপ শিরোপা: ৩ বার ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২

বিশ্বকাপ পরিসংখ্যান

* ম্যাচ: ৮৮টি
* জয়: ৪৭টি
* ড্র: ১৭টি
* হার: ২৪টি
* গোল করেছে: ১৫২টি
* গোল হজম করেছে: ১০১টি

আর্জেন্টিনার সেরা বিশ্বকাপ

১৯৭৮ বিশ্বকাপ, নিজ দেশের মাটিতে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়।  কোচ ছিলেন সিজার লুইস মেনোত্তি।  দলের প্রধান তারকা ছিলেন মারিও কেম্পেস।

বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা

* লিওনেল মেসি - ১৩ গোল
* গ্যাব্রিয়েল বাতিস্তুতা - ১০ গোল

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন সেই সাথে বর্তমান বিশ্বকাপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন।  বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ও সফল ফুটবল দল।  ২০২৬ বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে খেলবে আর্জেন্টিনা।