আইভরি কোস্ট
গ্রুপ ই
রাঙ্কিং: ৩৪
অংশগ্রহণ: ৩
দলের পরিচিতি
আইভরি কোস্ট পশ্চিম আফ্রিকার অন্যতম শক্তিশালী ফুটবল দল হিসেবে পরিচিত। দীর্ঘ ১২ বছর পর তারা আবার ফিফা বিশ্বকাপে ফিরছে। ২০২৬ বিশ্বকাপে এটি তাদের চতুর্থ অংশগ্রহণ।
বিশ্বকাপ ইতিহাস
* প্রথম অংশগ্রহণ: ২০০৬
* মোট অংশগ্রহণ: ৪ বার (২০০৬, ২০১০, ২০১৪, ২০২৬)
* সর্বোচ্চ সাফল্য: গ্রুপ পর্ব
* সর্বশেষ বিশ্বকাপ: ২০১৪
সাম্প্রতিক সাফল্য
২০২৪ সালে আফ্রিকা কাপ অব নেশনস জিতে তারা বড় সাফল্য অর্জন করে এবং বিশ্বকাপে ফিরে আসে।
কোচ
এমারসে ফে-এর অধীনে দলটি বিশ্বকাপ বাছাইপর্বে ১০ ম্যাচে কোনো গোল না খেয়ে অপরাজিত থাকে।
২০২৬ বিশ্বকাপ সূচি
* ১৪ জুন: কোট দিভোয়ার বনাম ইকুয়েডর (ফিলাডেলফিয়া)
* ২০ জুন: জার্মানি বনাম কোট দিভোয়ার (টরন্টো)
* ২৫ জুন: কুরাসাও বনাম কোট দিভোয়ার (ফিলাডেলফিয়া)
বিশ্বকাপ রেকর্ড
* ম্যাচ: ৯
* জয়: ৩
* ড্র: ১
* হার: ৫
* গোল: ১৩
* গোল হজম: ১৪
২০০৬ বিশ্বকাপে অভিষেকে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মতো শক্তিশালী গ্রুপে ছিল। পরবর্তীতে তারা প্রথম জয় পায় সার্বিয়ার বিপক্ষে। আইভরি কোস্ট আফ্রিকার অন্যতম প্রতিভাবান দল হলেও এখনো বিশ্বকাপে নকআউট পর্বে যেতে পারেনি। তবে ২০২৪ সালের সাফল্যের পর তারা ২০২৬ বিশ্বকাপে বড় কিছু করার স্বপ্ন দেখছে।


