জাপান

জাপান

গ্রুপ এফ

রাঙ্কিং: ১৮

অংশগ্রহণ: ৭

দলের পরিচিতি

জাপান এশিয়ার অন্যতম সফল ও ধারাবাহিক ফুটবল দল।  আধুনিক ফুটবল দর্শন, শৃঙ্খলা ও দলগত খেলায় তারা বিশ্বজুড়ে প্রশংসিত।  টানা অষ্টমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া জাপান ২০২৬ সালে নকআউট পর্বের গণ্ডি পেরিয়ে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে।  ২০২৬ বিশ্বকাপে এটি হবে তাদের টানা অষ্টম অংশগ্রহণ।

মহাদেশীয় সংস্থা: এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
সর্বশেষ বিশ্বকাপ অংশগ্রহণ: ২০২২ (শেষ ষোলো)।

কোচ
হাজিমে মোরিয়াসু, ২০১৮ সালে জাপানের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান।  খেলোয়াড়ি জীবনে জাতীয় দলের মিডফিল্ডার ছিলেন।  সানফ্রেচে হিরোশিমাকে তিনবার জে-লিগ শিরোপা জেতান।  ২০২২ বিশ্বকাপে জাপানকে শেষ ষোলোতে তোলেন।

বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বের সূচি
১৪ জুন: নেদারল্যান্ডস বনাম জাপান
২০ জুন: তিউনিসিয়া বনাম জাপান
২৫ জুন: জাপান বনাম সুইডেন

বিশ্বকাপ ইতিহাস
প্রথম বিশ্বকাপ অংশগ্রহণ: ১৯৯৮
মোট বিশ্বকাপ অংশগ্রহণ: ৮ বার, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬

বিশ্বকাপ আয়োজক
২০০২ (দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে)

সর্বোচ্চ সাফল্য
শেষ ষোলো, ২০০২, ২০১০, ২০১৮ এবং ২০২২

বিশ্বকাপ পরিসংখ্যান
* ম্যাচ: ২৫টি
* জয়: ৭টি
* ড্র: ৬টি
* হার: ১২টি
* গোল করেছে: ২৫টি
* গোল হজম করেছে: ৩৩টি

বিশ্বকাপে জাপানের সর্বোচ্চ গোলদাতা
* কেইসুকে হোন্ডা- ৪ গোল

জাপানের স্মরণীয় বিশ্বকাপ মুহূর্ত
* ২০২২ বিশ্বকাপে জার্মানি এবং স্পেনকে হারিয়েছে এশিয়ার পরাশক্তিরা। 

 

এশিয়ার অন্যতম সফল ও ধারাবাহিক দল জাপান চারবার বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছেছে।  ২০২২ বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে জাপান।