মেক্সিকো
গ্রুপ এ
রাঙ্কিং: ১৫
অংশগ্রহণ: ১৭
দলের পরিচিতি
মেক্সিকো বিশ্ব ফুটবলের অন্যতম নিয়মিত অংশগ্রহণকারী দল। ২০২৬ বিশ্বকাপে তারা কানাডা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে স্বাগতিক দেশ হিসেবে থাকবে। এর মাধ্যমে মেক্সিকো ইতিহাসে প্রথম দেশ হিসেবে তিনবার বিশ্বকাপ আয়োজনের কৃতিত্ব অর্জন করবে।
বিশ্বকাপে ইতিহাস
* প্রথম অংশগ্রহণ: ১৯৩০ (উরুগুয়ে)
* মোট অংশগ্রহণ: ১৮ বার (২০২৬সহ)
* সর্বোচ্চ সাফল্য: কোয়ার্টার ফাইনাল (১৯৭০ ও ১৯৮৬)
* সর্বশেষ বিশ্বকাপ: ২০২২
* শিরোপা : নেই
বিশ্বকাপে সামগ্রিক রেকর্ড
* ম্যাচ: ৬০
* জয়: ১৭
* ড্র: ১৫
* হার: ২৮
* গোল: ৬২
* গোল হজম: ১০১
আয়োজক হিসেবে
* ১৯৭০: কোয়ার্টার ফাইনাল
* ১৯৮৬: কোয়ার্টার ফাইনাল
* ২০২৬: তৃতীয়বার আয়োজন
কোচ
হাভিয়ের আগিরে বর্তমানে মেক্সিকো জাতীয় দলের প্রধান কোচ। এটি তার তৃতীয় মেয়াদ, এর আগে তিনি ২০০২ ও ২০১০ বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন।
২০২৬ বিশ্বকাপ সূচি
* ১১ জুন: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা (মেক্সিকো সিটি)
* ১৮ জুন: মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া (গুয়াদালাহারা)
* ২৪ জুন: চেকিয়া বনাম মেক্সিকো (মেক্সিকো সিটি)
মেক্সিকো ধারাবাহিকভাবে ৯টি বিশ্বকাপে (১৯৯৪ থেকে) অংশ নিচ্ছে। তারা এখনো সেমিফাইনাল বা ফাইনালে উঠতে পারেনি, তবে কোয়ার্টার ফাইনালই তাদের সেরা অর্জন।


