মরক্কো

মরক্কো

গ্রুপ সি

রাঙ্কিং: ৮

অংশগ্রহণ: ৬

দলের পরিচিতি

মরক্কো বর্তমানে আফ্রিকার অন্যতম শক্তিশালী ফুটবল দল।  ২০২২ বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান ও প্রথম আরব দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছে বিশ্ব ফুটবলে আলোড়ন সৃষ্টি করেছিল তারা।  ২০২৬ বিশ্বকাপে টানা তৃতীয়বারের মতো অংশ নিতে যাওয়া আটলাস লায়ন্সদের লক্ষ্য হবে, কাতারের সাফল্য যে কাকতালীয় ছিল না তা আবারও প্রমাণ করা।

ডাকনাম: আটলাস লায়ন্স
মহাদেশীয় সংস্থা: আফ্রিকান ফুটবল কনফেডারেশন

কোচ
মোহাম্মদ ওয়াহবি ২০২৬ সালের মার্চে তিনি দলের দায়িত্ব নেন।  ২০২৫ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ী মরক্কো দলের কোচ ছিলেন।  তার অধীনে মরক্কো যুব ফুটবলে বড় সাফল্য অর্জন করে

বিশ্বকাপ ২০২৬-এর সূচি
* ১৩ জুন — ব্রাজিল বনাম মরক্কো
* ১৯ জুন — স্কটল্যান্ড বনাম মরক্কো
* ২৪ জুন — মরক্কো বনাম হাইতি

বিশ্বকাপ ইতিহাস
* মোট বিশ্বকাপ অংশগ্রহণ: ৭ বার
* টানা অংশগ্রহণ: ৩টি বিশ্বকাপ
* সর্বশেষ বিশ্বকাপ: ২০২২ (সেমিফাইনাল)
* প্রথম বিশ্বকাপ: ১৯৭০ (মেক্সিকো)

বিশ্বকাপ পরিসংখ্যান
* ম্যাচ: ২৩
* জয়: ৫
* ড্র: ১১
* হার: ৭
* গোল করেছে: ২০
* গোল হজম করেছে: ২৭

বিশ্বকাপে সেরা সাফল্য
২০২২ বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে ওঠে।  একই সঙ্গে প্রথম আরব দেশ হিসেবেও শেষ চারে জায়গা করে নেয়।  স্পেন ও পর্তুগালের মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়ে। 

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা
* ইউসুফ এন-নেসিরি
* বিশ্বকাপে মোট গোল: ৩টি

বিশ্বকাপে মরক্কোর সবচেয়ে বড় জয়
* মরক্কো ৩-০ স্কটল্যান্ড (১৯৯৮)

 

২০২২ বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে ওঠার পর মরক্কোর সামনে এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়ে তারা বিশ্ব ফুটবলকে চমকে দিয়েছিল। ২০২৬ বিশ্বকাপেও তাদের লক্ষ্য থাকবে অন্তত নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে আবারও নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া। পাশাপাশি ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক দেশ হওয়ার আগে বিশ্বমঞ্চে আরও একটি স্মরণীয় অভিযান উপহার দিয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় মরক্কো।