নেদারল্যান্ড
গ্রুপ এফ
রাঙ্কিং: ৭
অংশগ্রহণ: ১০
দলের পরিচিতি
নেদারল্যান্ডস ইউরোপের অন্যতম ঐতিহ্যবাহী ও শক্তিশালী ফুটবল দল, যারা বহুবার বিশ্বকাপ ফাইনালে পৌঁছালেও এখনো শিরোপা জিততে পারেনি। ‘অরেঞ্জ’ নামে পরিচিত এই দলটি ফুটবলের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। ২০২৬ বিশ্বকাপে তারা আবারও শিরোপার খুব কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ২০২৬ বিশ্বকাপে এটি হবে তাদের ১৩তম অংশগ্রহণ।
মহাদেশীয় সংস্থা: ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা)।
সর্বশেষ বিশ্বকাপ অংশগ্রহণ: ২০২২ (কোয়ার্টার ফাইনাল)।
কোচ
রোনাল্ড কোম্যান, ২০২৩ সালের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো জাতীয় দলের কোচ হন। নেদারল্যান্ডসের সাবেক তারকা ডিফেন্ডার ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে খেলেছেন। বার্সেলোনা, এভারটন, আজাক্সসহ বড় ক্লাব কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে।
বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বের সূচি
* ১৪ জুন: নেদারল্যান্ডস বনাম জাপান
* ২০ জুন: নেদারল্যান্ডস বনাম সুইডেন
* ২৫ জুন: তিউনিসিয়া বনাম নেদারল্যান্ডস
বিশ্বকাপে নেদারল্যান্ডসের ইতিহাস
* প্রথম বিশ্বকাপ অংশগ্রহণ: ১৯৩৪
* মোট বিশ্বকাপ অংশগ্রহণ: ১২ বার, ১৯৩৪, ১৯৩৮, ১৯৭৪, ১৯৭৮, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০৬, ২০১০, ২০১৪, ২০২২ এবং ২০২৬
* সর্বোচ্চ সাফল্য: রানার্সআপ (১৯৭৪, ১৯৭৮, ২০১০)
* সর্বশেষ বিশ্বকাপ: ২০২২ (কোয়ার্টার ফাইনাল)
বিশ্বকাপে পরিসংখ্যান
* ম্যাচ: ৫৫টি
* জয়: ৩০টি
* ড্র: ১৪টি
* হার: ১১টি
* গোল করেছে: ৯৬টি
* গোল হজম করেছে: ৫২টি
নেদারল্যান্ডসের সেরা সাফল্য
* তিনবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি (১৯৭৪, ১৯৭৮, ২০১০)।
* ১৯৭৪ সালে জোহান ক্রুইফের নেতৃত্বে শক্তিশালী দল ফাইনালে পশ্চিম জার্মানির কাছে হারে।
* ১৯৭৮ সালে আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে পরাজিত হয়।
* ২০১০ সালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে।
বিশ্বকাপে নেদারল্যান্ডসের সর্বোচ্চ গোলদাতা
* জনি রেপ
* ১৯৭৪ বিশ্বকাপে ৪ গোল করেন।
* ১৯৭৮ বিশ্বকাপে ৩ গোল করেন।
দুইটি বিশ্বকাপেই দলের গুরুত্বপূর্ণ তারকা ছিলেন।
বিশ্বকাপে নেদারল্যান্ডসের স্মরণীয় মুহূর্ত
* ১৯৯৮ বিশ্বকাপে ৫-০ জয় (দক্ষিণ কোরিয়ার বিপক্ষে)
নেদারল্যান্ডস বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে সফল শিরোপাহীন দলগুলোর একটি। তিনবার ফাইনালে উঠেও এখনো তারা বিশ্বকাপ ট্রফি জিততে পারেনি। এই আক্ষেপ ঘোচানোর লক্ষ্যেই ২০২৬ বিশ্বকাপে আবারও মাঠে নামবে নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দল। ২০২৬ বিশ্বকাপে লক্ষ্য একটাই, দীর্ঘদিনের অপূর্ণ ইতিহাস শেষ করে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জেতা।


