নরওয়ে

নরওয়ে

গ্রুপ আই

রাঙ্কিং: ৩১

অংশগ্রহণ: ৩

দলের পরিচিতি

নরওয়ে ইউরোপের একটি ঐতিহ্যবাহী ফুটবল দল, যারা দীর্ঘ ২৮ বছর পর আবার বিশ্বকাপের মঞ্চে ফিরছে।  তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড ও মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের নেতৃত্বে গড়ে ওঠা বর্তমান দলটিকে অনেকেই নরওয়ের ‘সোনালি প্রজন্ম’ হিসেবে আখ্যায়িত করছেন।  ২০২৬ বিশ্বকাপে তারা নিজেদের ইতিহাসের সেরা সাফল্য অর্জনের স্বপ্ন দেখছে।  ২০২৬ বিশ্বকাপে এটি হবে তাদের চতুর্থ অংশগ্রহণ।

মহাদেশীয় সংস্থা: ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা)।
তারকা খেলোয়াড়: এরলিং হলান্ড ও মার্টিন ওডেগার্ড।

কোচ
স্টালে সোলবাক্কেন, ২০২০ সালের ডিসেম্বরে নরওয়ের প্রধান কোচ হন।  খেলোয়াড়ি জীবনে জাতীয় দলের হয়ে ৫৮টি ম্যাচ খেলেছেন।  ১৯৯৮ বিশ্বকাপে নরওয়ের হয়ে অংশগ্রহণ করেছিলেন।  তাঁর নেতৃত্বেই নরওয়ে দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপে ফিরেছে।

বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বের সূচি
* ১৬ জুন: ইরাক বনাম নরওয়ে
* ২২ জুন: নরওয়ে বনাম সেনেগাল
* ২৬ জুন: নরওয়ে বনাম ফ্রান্স

বিশ্বকাপে নরওয়ের ইতিহাস
* প্রথম বিশ্বকাপ অংশগ্রহণ: ১৯৩৮
* মোট বিশ্বকাপ অংশগ্রহণ: ৪ বার, ১৯৩৮, ১৯৯৪, ১৯৯৮ এবং ২০২৬
* সর্বোচ্চ সাফল্য: শেষ ষোলো- ১৯৩৮ এবং ১৯৯৮

বিশ্বকাপ পরিসংখ্যান
* ম্যাচ: ৮টি
* জয়: ২টি
* ড্র: ৩টি
* হার: ৩টি
* গোল করেছে: ৭টি
* গোল হজম করেছে: ৮টি

বিশ্বকাপে নরওয়ের সর্বোচ্চ গোলদাতা
* কিয়েতিল রেকদাল- ২ গোল

বিশ্বকাপে নরওয়ের স্মরণীয় মুহূর্ত
* ব্রাজিলকে হারানো (১৯৯৮)

 

দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপে ফিরছে নরওয়ে।  বিশ্বকাপ ইতিহাসে তাদের সর্বোচ্চ সাফল্য হলো ১৯৩৮ ও ১৯৯৮ আসরে শেষ ষোলো পর্যন্ত যাওয়া।  নরওয়ে দলে এখন সবচেয়ে বড় ভরসা দুই তারকা আর্লিং হালান্ড এবং মার্টিন ওডেগার্ড।  তাদের নেতৃত্বে শক্তিশালী হয়ে উঠছে নরওয়ে ফুটবল দল। ২০২৬ বিশ্বকাপে ইতিহাসের সেরা সাফল্য অর্জনের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।