প্যারাগুয়ে
গ্রুপ ডি
রাঙ্কিং: ৪০
অংশগ্রহণ: ৮
দলের পরিচিতি
দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী দল প্যারাগুয়ে দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে। লড়াকু মানসিকতা ও দলগত ফুটবলের জন্য পরিচিত এই দলটি অতীতে একাধিকবার বিশ্বকাপে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। টানা তিনটি বিশ্বকাপ (২০১৪, ২০১৮ ও ২০২২) মিস করার পর তারা আবারও বিশ্বমঞ্চে ফেরার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ প্যারাগুয়ে বিশ্বকাপ খেলেছিল ২০১০ সালে, যেখানে তারা ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। ২০২৬ বিশ্বকাপে তাদের লক্ষ্য শুধু অংশগ্রহণ করা নয়, বরং নতুন ইতিহাস রচনা করা।
ডাকনাম: লা আলবিরোহা (লাল-সাদা)
মহাদেশীয় সংস্থা: দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)
কোচ
আর্জেন্টিনার গুস্তাভো আলফারো ২০২৪ সালের আগস্টে তিনি দলটির দায়িত্ব নেন। তার নেতৃত্বে বাছাইপর্বের ১২ ম্যাচে মাত্র একবার পরাজিত হয় প্যারাগুয়ে।
বিশ্বকাপ ২০২৬-এর সূচি
* ১২ জুন – যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে
* ১৯ জুন – তুরস্ক বনাম প্যারাগুয়ে
* ২৫ জুন – প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া
বিশ্বকাপ ইতিহাস
* প্রথম বিশ্বকাপ: ১৯৩০
* মোট অংশগ্রহণ: ৯ বার
* অংশগ্রহণের বছর: ১৯৩০, ১৯৫০, ১৯৫৮, ১৯৮৬, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০ এবং ২০২৬
বিশ্বকাপ পরিসংখ্যান
* ম্যাচ: ২৭
* জয়: ৭
* ড্র: ১০
* হার: ১০
* গোল করেছে: ৩০
* গোল হজম করেছে: ৩৮
বিশ্বকাপে প্যারাগুয়ের সাফল্য
* ২০১০ বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠে।
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা
* নেলসন কুয়েভাস ৩টি
বিশ্বকাপে প্যারাগুয়ের সবচেয়ে বড় জয়
* প্যারাগুয়ে ৩-১ স্লোভেনিয়া (২০০২)
দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে ফিরে প্যারাগুয়ের প্রধান লক্ষ্য হবে গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়া। কোচ গুস্তাভো আলফারোর অধীনে আত্মবিশ্বাসী এই দলটি ২০১০ সালের সাফল্যকে ছাড়িয়ে গিয়ে বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে।


