পর্তুগাল

পর্তুগাল

গ্রুপ কে

রাঙ্কিং: ৫

অংশগ্রহণ: ৮

দলের পরিচিতি

পর্তুগাল ইউরোপের অন্যতম শক্তিশালী ও তারকাসমৃদ্ধ ফুটবল দল, যারা নিয়মিত বিশ্বকাপে অংশ নিচ্ছে এবং শিরোপা জয়ের খুব কাছাকাছি গিয়েও এখনো তা অর্জন করতে পারেনি। ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে দলটি দীর্ঘদিন ধরে বিশ্ব ফুটবলের শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের একটি।  ২০২৬ বিশ্বকাপে তারা আবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।  ২০২৬ বিশ্বকাপে এটি হবে তাদের টানা ৭ম অংশগ্রহণ।

মহাদেশীয় সংস্থা: ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা)।
বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য: তৃতীয় স্থান (১৯৬৬)।
সর্বশেষ বিশ্বকাপ: ২০২২ (কোয়ার্টার ফাইনাল)।

কোচ
রবার্তো মার্টিনেজ ২০২৫ সালে পর্তুগালকে ইউরোপিয়ান নেশনস লিগ জেতান।

বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বের সূচি
* ১৭ জুন: পর্তুগাল বনাম কঙ্গো ডিআর
* ২৩ জুন: পর্তুগাল বনাম উজবেকিস্তান
* ২৭ জুন: কলম্বিয়া বনাম পর্তুগাল

বিশ্বকাপে পর্তুগালের ইতিহাস
* প্রথম বিশ্বকাপ অংশগ্রহণ: ১৯৬৬
* মোট বিশ্বকাপ অংশগ্রহণ: ৯ বার, ১৯৬৬, ১৯৮৬, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬
* মোট বিশ্বকাপ অংশগ্রহণ: ৯ বার।
* টানা বিশ্বকাপ অংশগ্রহণ: ৭ বার (২০০২ থেকে)

বিশ্বকাপ পরিসংখ্যান
* ম্যাচ: ৩৫টি
* জয়: ১৭টি
* ড্র: ৬টি
* হার: ১২টি
* গোল করেছে: ৬১টি
* গোল হজম করেছে: ৪১টি

বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা
* ইউসেবিও
* ১৯৬৬ বিশ্বকাপে ৯ গোল করেন।
* এক আসরে সর্বোচ্চ গোলদাতাদের একজন।

বিশ্বকাপে পর্তুগালের সবচেয়ে বড় জয়
* দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৭-০ (২০১০)
* বিশ্বকাপ ইতিহাসে পর্তুগালের সবচেয়ে বড় জয়।

 

পর্তুগাল বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে ২০২৬ আসরে মাঠে নামছে।  দলটির নেতৃত্বে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে অংশ নিবেন।  ২০২৬ বিশ্বকাপে শিরোপা জয় করে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করাই দলটির প্রধান লক্ষ্য।