দক্ষিণ কোরিয়া
গ্রুপ এ
রাঙ্কিং: ২৫
অংশগ্রহণ: ১০
দলের পরিচিতি
দক্ষিণ কোরিয়া এশিয়ার সবচেয়ে সফল ও ধারাবাহিক ফুটবল দলগুলোর একটি। বিশ্বকাপে তাদের নিয়মিত উপস্থিতি এবং ২০০২ সালে সেমিফাইনালে পৌঁছানোর ঐতিহাসিক কীর্তি এশিয়ান ফুটবলের গর্ব। ২০২৬ বিশ্বকাপে তারা টানা ১১তমবারের মতো অংশ নিতে যাচ্ছে।
মহাদেশীয় সংস্থা: এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
সর্বশেষ বিশ্বকাপ অংশগ্রহণ: ২০২২ (শেষ ষোলো)।
কোচ
হং মিয়ং-বো, ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো জাতীয় দলের প্রধান কোচ হন। দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি ফুটবলারদের একজন। ২০১২ লন্ডন অলিম্পিকে দক্ষিণ কোরিয়াকে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জেতান। তাঁর নেতৃত্বে দক্ষিণ কোরিয়া ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।
বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বের সূচি
১১ জুন: দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়া
১৮ জুন: মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া
২৪ জুন: দক্ষিণ আফ্রিকা বনাম দক্ষিণ কোরিয়া
বিশ্বকাপ ইতিহাস
* প্রথম বিশ্বকাপ অংশগ্রহণ: ১৯৫৪
* মোট বিশ্বকাপ অংশগ্রহণ: ১২ বার, ১৯৫৪, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬
* বিশ্বকাপ আয়োজক: ২০০২ (জাপানের সঙ্গে যৌথভাবে)
* সর্বোচ্চ সাফল্য: চতুর্থ স্থান (২০০২)
বিশ্বকাপ পরিসংখ্যান
* ম্যাচ: ৩৮টি
* জয়: ৭টি
* ড্র: ১০টি
* হার: ২১টি
* গোল করেছে: ৩৯টি
* গোল হজম করেছে: ৭৮টি
দক্ষিণ কোরিয়ার সেরা বিশ্বকাপ (২০০২)
সেবার নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছে। গ্রুপ পর্বে পোল্যান্ড ও পর্তুগালকে হারায়। শেষ ষোলোতে ইতালিকে হারিয়ে চমক সৃষ্টি করে। কোয়ার্টার-ফাইনালে স্পেনকে পরাজিত করে। এটি এখন পর্যন্ত কোনো এশীয় দলের অন্যতম সেরা বিশ্বকাপ সাফল্য।
বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ গোলদাতা
* আহন জুং-হোয়ান - ৩ গোল
* সন হিউং-মিন - ৩ গোল
উল্লেখযোগ্য অর্জন
* টানা ১১টি বিশ্বকাপে অংশগ্রহণের রেকর্ড।
* ২০০২ বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন।
* এশিয়ার অন্যতম সফল বিশ্বকাপ দল।
* বিশ্বকাপে ইতালি, স্পেন, জার্মানি ও পর্তুগালের মতো শক্তিশালী দলকে হারানোর কৃতিত্ব রয়েছে।


