সুইডেন
গ্রুপ এফ
রাঙ্কিং: ৩৮
অংশগ্রহণ: ১২
দলের পরিচিতি
ইউরোপের ঐতিহ্যবাহী দল সুইডেন ২০২৬ বিশ্বকাপে আবারও ফিরছে। ২০২২ বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে তারা ১৩তম বারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। সমৃদ্ধ ইতিহাসের অধিকারী এই দলটি এবার ১৯৯৪ সালের স্মরণীয় তৃতীয় স্থান অর্জনের সাফল্যের পুনরাবৃত্তি করার স্বপ্ন দেখছে।
ডাকনাম: ব্লুগুল্ট
মহাদেশীয় সংস্থা: UEFA (ইউরোপীয় ফুটবল সংস্থা)
কোচ
গ্রাহাম পটার, ২০২৫ সালের অক্টোবরে দলের দায়িত্ব নেন। ইংল্যান্ডে সোয়ানসি সিটি, ব্রাইটন, চেলসি ও ওয়েস্ট হ্যামের কোচ ছিলেন। তার অধীনেই সুইডেন ইউক্রেন ও পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে।
বিশ্বকাপ ২০২৬-এর সূচি
* ১৪ জুন — সুইডেন বনাম তিউনিসিয়া
* ২০ জুন — নেদারল্যান্ডস বনাম সুইডেন
* ২৫ জুন — জাপান বনাম সুইডেন
বিশ্বকাপ ইতিহাস
* প্রথম অংশগ্রহণ: ১৯৩৪
* মোট অংশগ্রহণ: ১৩ বার
* সর্বশেষ বিশ্বকাপ: ২০১৮ (কোয়ার্টার ফাইনাল)
* বিশ্বকাপের আয়োজক: ১৯৫৮
বিশ্বকাপ পরিসংখ্যান
* ম্যাচ: ৫১
* জয়: ১৯
* ড্র: ১৩
* হার: ১৯
* গোল করেছে: ৮০
* গোল হজম করেছে: ৭৩
বিশ্বকাপে সেরা সাফল্য
* রানার্স-আপ (১৯৫৮)
* তৃতীয় স্থান (১৯৫০ ও ১৯৯৪)
* কোয়ার্টার ফাইনাল (২০১৮)
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা
* কেনেট আন্দেরসন
* বিশ্বকাপে গোল: ৫টি
২০২২ বিশ্বকাপে অংশ নিতে না পারার হতাশা কাটিয়ে এবার শক্তিশালী প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে মাঠে নামছে সুইডেন। ইউরোপের এই দলটি অতীতের গৌরব ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে নতুন করে। দলের মূল পরিকল্পনা হলো অন্তত নকআউট পর্বে জায়গা করে নিয়ে আগের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা। সুইডেনের ফুটবল ইতিহাসে ১৯৫৮ সালের ফাইনাল খেলা এবং ১৯৯৪ সালের তৃতীয় স্থান অর্জনের মতো অর্জন এখনো স্মরণীয় হয়ে আছে। সেই সাফল্যের কাছাকাছি পৌঁছে নতুন করে ইতিহাস লেখাই এবার তাদের বড় লক্ষ্য।


