সুইজারল্যান্ড
গ্রুপ বি
রাঙ্কিং: ১৯
অংশগ্রহণ: ১২
দলের পরিচিতি
ইউরোপের অন্যতম ধারাবাহিক দল সুইজারল্যান্ড ২০২৬ বিশ্বকাপে টানা ষষ্ঠবারের মতো অংশ নিতে যাচ্ছে। বাছাইপর্বে অপরাজিত থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা দলটি গত কয়েক দশক ধরে নিয়মিতভাবে নকআউট পর্বে খেলার সামর্থ্য দেখিয়ে আসছে। এবার তাদের লক্ষ্য হবে দীর্ঘদিনের অপেক্ষা ঘুচিয়ে আবারও কোয়ার্টার ফাইনালে পৌঁছানো।
ডাকনাম: নাতি
মহাদেশীয় সংস্থা: UEFA (ইউরোপীয় ফুটবল সংস্থা)
কোচ
মুরাত ইয়াকিন, ২০২১ সালে জাতীয় দলের দায়িত্ব নেন। খেলোয়াড়ি জীবনে সুইজারল্যান্ডের হয়ে ৪৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২২ বিশ্বকাপে দলকে শেষ ষোলোতে তুলেছিলেন। ইউরো ২০২৪-এ ইতালিকে হারিয়ে দলকে নিয়ে গেছেন কোয়ার্টার ফাইনালে। বর্তমানে সুইস ফুটবলের অন্যতম সফল কোচ হিসেবে বিবেচিত তিনি।
বিশ্বকাপ ২০২৬-এর সূচি
* ১৩ জুন — কাতার বনাম সুইজারল্যান্ড
* ১৭ জুন — সুইজারল্যান্ড বনাম বসনিয়া ও হার্জেগোভিনা
* ২৪ জুন — সুইজারল্যান্ড বনাম কানাডা
বিশ্বকাপ ইতিহাস
* মোট বিশ্বকাপ অংশগ্রহণ: ১৩ বার
* টানা অংশগ্রহণ: ৬টি বিশ্বকাপ
* সর্বশেষ বিশ্বকাপ: ২০২২ (শেষ ষোলো)
* প্রথম বিশ্বকাপ: ১৯৩৪
বিশ্বকাপ পরিসংখ্যান
* ম্যাচ: ৪১
* জয়: ১৪
* ড্র: ৮
* হার: ১৯
* গোল করেছে: ৫৫
* গোল হজম করেছে: ৭৩
বিশ্বকাপে সেরা সাফল্য
* কোয়ার্টার ফাইনাল (১৯৩৪, ১৯৩৮ ও ১৯৫৪)
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা
* জোসেফ হুগি- ৬টি
ইউরোপের অন্যতম ধারাবাহিক দল সুইজারল্যান্ড এবার টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলতে যাচ্ছে। বিশ্বকাপ ইতিহাসে তারা তিনবার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে এবং প্রতিবারই নিজেদের লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অপরাজিত থেকেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে দলটি। এবার সুইসদের লক্ষ্য দীর্ঘদিন পর আবারও কোয়ার্টার ফাইনালে উঠে নতুন ইতিহাস গড়া। পাশাপাশি সাম্প্রতিক আসরগুলোতে নিয়মিত নকআউট পর্বে ওঠার যে ধারাবাহিকতা তৈরি করেছে, সেটিও ধরে রাখতে চায় দলটি।


