তুরষ্ক
গ্রুপ ডি
রাঙ্কিং: ২২
অংশগ্রহণ: ২
দলের পরিচিতি
তুরস্ক ইউরোপের অন্যতম সম্ভাবনাময় ফুটবল দল, যারা দীর্ঘ ২৪ বছর পর আবার বিশ্বকাপের মঞ্চে ফিরছে। ২০০২ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে তারা বিশ্ব ফুটবলে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছিল। ২০২৬ বিশ্বকাপে সেই সাফল্যের পুনরাবৃত্তি করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তুর্কিরা। এই বিশ্বকাপে এটি হবে তাদের তৃতীয় অংশগ্রহণ।
মহাদেশীয় সংস্থা: ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা)।
সর্বশেষ বিশ্বকাপ অংশগ্রহণ: ২০০২ (তৃতীয় স্থান)।
কোচ
ভিঞ্চেঞ্জো মনতেলা, ২০২৩ সালের সেপ্টেম্বরে তুরস্কের প্রধান কোচ হন। ইতালির সাবেক স্ট্রাইকার তিনি। এসি মিলান, ফিওরেন্তিনা, সেভিয়া ও আদানা দেমিরস্পোরের কোচ ছিলেন। তাঁর নেতৃত্বেই তুরস্ক ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে।
বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বের সূচি
* ১৩ জুন: অস্ট্রেলিয়া বনাম তুরস্ক
* ১৯ জুন: তুরস্ক বনাম প্যারাগুয়ে
* ২৫ জুন: তুরস্ক বনাম যুক্তরাষ্ট্র
বিশ্বকাপ ইতিহাস
* প্রথম বিশ্বকাপ অংশগ্রহণ: ১৯৫৪
* মোট বিশ্বকাপ অংশগ্রহণ: ৩ বার, ১৯৫৪, ২০০২ এবং ২০২৬
সর্বোচ্চ সাফল্য
তৃতীয় স্থান (২০০২)
বিশ্বকাপ পরিসংখ্যান
* ম্যাচ: ১০টি
* জয়: ৫টি
* ড্র: ১টি
* হার: ৪টি
* গোল করেছে: ২০টি
* গোল হজম করেছে: ১৭টি
বিশ্বকাপে তুরস্কের সর্বোচ্চ গোলদাতা
* সুয়াত মামাত - ৩ গোল
* বুরহান সারগুন - ৩ গোল
* ইলহান মানসিজ - ৩ গোল
তুরস্কের স্মরণীয় বিশ্বকাপ মুহূর্ত
২০০২ সালে হাকান শুকুরের বিশ্বরেকর্ড গোল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় তুরস্ক। ম্যাচ শুরু হওয়ার মাত্র ১১ সেকেন্ডের মধ্যে গোল করেন হাকান শুকুর। এটি এখনো বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোল।
বিশ্বকাপে তুরস্কের সবচেয়ে বড় জয়
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৭-০ (১৯৫৪)
দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপের মঞ্চে ফিরছে তুরস্ক। বিশ্বকাপ ইতিহাসে তাদের সর্বোচ্চ সাফল্য ২০০২ সালে তৃতীয় স্থান অর্জন, যা আজও দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম গৌরবময় অধ্যায়। এখনও বিশ্বকাপের দ্রুততম গোলের বিশ্বরেকর্ড তুরস্কের কিংবদন্তি ফুটবলার হাকান শুকুর এর দখলে। ২০০২ বিশ্বকাপে তিনি মাত্র ১১ সেকেন্ডে গোল করে ইতিহাসের পাতায় নিজের নাম লিখেছিলেন। কোচ ভিঞ্চেঞ্জো মনতেলার নেতৃত্বে নতুন উদ্যম ও বড় স্বপ্ন নিয়ে ২০২৬ বিশ্বকাপে মাঠে নামবে তুরস্ক। আবারও বিশ্বমঞ্চে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেওয়া এবং ফুটবল বিশ্বকে চমকে দেয়ার অপেক্ষায় দলটি।


