উরুগুয়ে
গ্রুপ এইচ
রাঙ্কিং: ১৭
অংশগ্রহণ: ১৪
দলের পরিচিতি
উরুগুয়ে বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ও সফলতম দল। প্রথম বিশ্বকাপের আয়োজক ও চ্যাম্পিয়ন হিসেবে তাদের নাম ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দলটি ২০২৬ বিশ্বকাপে নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে আবারও চমক দেখানোর প্রত্যাশায়। দক্ষিণ আমেরিকার অন্যতম সফল ফুটবল দল। ২০২৬ বিশ্বকাপে এটি হবে তাদের ১৫তম অংশগ্রহণ।
ডাকনাম: লা সেলেস্তে (আকাশি বাহিনী)।
মহাদেশীয় সংস্থা: দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমেবল)।
সর্বশেষ বিশ্বকাপ অংশগ্রহণ: ২০২২ (গ্রুপ পর্ব)।
কোচ
মার্সেলো বিয়েলসা, বিশ্বের অন্যতম সম্মানিত ও প্রভাবশালী ফুটবল কোচ। ২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন। ২০১০ বিশ্বকাপে চিলিকে ১২ বছর পর বিশ্বকাপে ফিরিয়ে আনেন তিনি। ক্লাব পর্যায়ে অ্যাথলেটিক বিলবাও, অলিম্পিক মার্সেই এবং লিডস ইউনাইটেডের কোচ হিসেবে সফলতা অর্জন করেন। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়েকে সরাসরি বিশ্বকাপে নিয়ে যান। তাঁর আক্রমণাত্মক ও উচ্চ-চাপের কৌশল বিশ্ব ফুটবলে বিশেষভাবে সমাদৃত।
বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বের সূচি
* ১৫ জুন: সৌদি আরব বনাম উরুগুয়ে
* ২১ জুন: উরুগুয়ে বনাম কেপ ভার্দে
* ২৬ জুন: উরুগুয়ে বনাম স্পেন
* প্রথম বিশ্বকাপ অংশগ্রহণ: ১৯৩০
* মোট বিশ্বকাপ অংশগ্রহণ: ১৫ বার, ১৯৩০, ১৯৫০, ১৯৫৪, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০, ১৯৭৪, ১৯৮৬, ১৯৯০, ২০০২, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬
* বিশ্বকাপ আয়োজক: ১৯৩০
* বিশ্বকাপ শিরোপা: ২ বার, ১৯৩০ ও ১৯৫০
* সর্বশেষ বিশ্বকাপ: ২০২২ (গ্রুপ পর্ব)
বিশ্বকাপ পরিসংখ্যান
* ম্যাচ: ৫৯টি
* জয়: ২৫টি
* ড্র: ১৩টি
* হার: ২১টি
* গোল করেছে: ৮৯টি
* গোল হজম করেছে: ৭৬টি
উরুগুয়ের সেরা বিশ্বকাপ
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের আয়োজক ও চ্যাম্পিয়ন দল। গ্রুপ পর্বে পেরুকে ১-০ এবং রোমানিয়াকে ৪-০ গোলে হারায়। সেমিফাইনালে যুগোস্লাভিয়াকে ৬-১ গোলে পরাজিত করে। ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে ইতিহাসের প্রথম বিশ্বকাপ জয় করে।
১৯৫০ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়। ফাইনাল ম্যাচে স্বাগতিক ব্রাজিলকে ২-১ গোলে হারায়। সেই ঐতিহাসিক জয় ফুটবল ইতিহাসে ‘মারাকানাজো’ নামে পরিচিত। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে লাখো দর্শকের সামনে এই অবিস্মরণীয় সাফল্য অর্জন করে।
বিশ্বকাপে উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতা
অস্কার মিগেস - ৮ গোল
বিশ্বকাপে উরুগুয়ের সবচেয়ে বড় জয়
১৯৫০ বিশ্বকাপে বলিভিয়ার বিপক্ষে ৮-০ গোলের জয়। অস্কার মিগেস হ্যাটট্রিক করেন, হুয়ান আলবের্তো স্কিয়াফিনো দুটি গোল করেন। এছাড়া এরনেস্তো ভিদাল, হুলিও পেরেজ ও আলসিদেস গিজিয়া একটি করে গোল করেন।
এই দলটি দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন (১৯৩০ ও ১৯৫০)। প্রথম বিশ্বকাপের আয়োজক ও বিজয়ী দল। দক্ষিণ আমেরিকার অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল শক্তি। নতুন প্রজন্মের তারকাদের নিয়ে ২০২৬ বিশ্বকাপে আবারও সাফল্যের স্বপ্ন দেখছে উরুগুয়ে।


