Worldcup Countdown

00

DAYS

00

HOURS

00

MINUTES

00

SECONDS

উজবেকিস্তান

উজবেকিস্তান

গ্রুপ কে

রাঙ্কিং: ৫০

অংশগ্রহণ: ০

দলের পরিচিতি

উজবেকিস্তান ফুটবলে এক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে। স্বাধীনতার পর সাড়ে তিন দশকের পথচলা, আর একাধিক হৃদয়ভাঙা ব্যর্থতার ইতিহাস পেরিয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে মধ্য এশিয়ার দেশটি। ২০২৬ বিশ্বকাপকে ঘিরে তাই উজবেক ফুটবলে শুরু হয়েছে এক নতুন ইতিহাসের অধ্যায়।

দীর্ঘ ব্যর্থতার ইতিহাস পেরিয়ে সাফল্যের দরজা
উজবেকিস্তানের ফুটবল ইতিহাসে বারবার খুব কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গের গল্পই বেশি। ১৯৭৯ সালের পাকতাকোর ক্লাবের ভয়াবহ বিমান দুর্ঘটনায় এক প্রজন্মের ফুটবল প্রতিভা হারানোর শোক যেমন রয়েছে, তেমনি আছে বিশ্বকাপ বাছাইপর্বের একাধিক কষ্টকর ব্যর্থতা।

২০০৬ বিশ্বকাপের বাছাইপর্বে বাহরাইনের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্ত ও অ্যাওয়ে গোলের নিয়মে হার উজবেকদের জন্য ছিল বড় এক ধাক্কা। আবার ২০১৪ সালের বাছাইপর্বে জর্ডানের বিপক্ষে নাটকীয় টাইব্রেকারে হেরে থেমে যায় তাদের বিশ্বমঞ্চে ওঠার স্বপ্ন। সেই ম্যাচে মাত্র এক শটের ব্যবধানে ভেঙে যায় পুরো জাতির আশা।

অবশেষে কাঙ্ক্ষিত বিশ্বকাপে উজবেকিস্তান
সব ব্যর্থতার বৃত্ত ভেঙে এবার এসেছে সাফল্য। এএফসি বাছাইপর্বের দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে উজবেকিস্তান। সবশেষ ধাপে আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোলশূন্য ড্র-ই যথেষ্ট ছিল ইতিহাস গড়ার জন্য। সেই ফলেই প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পায় ‘হোয়াইট উলভস’রা।

কোচিং নাটক ও ফ্যাবিও ক্যানাভারোর আগমন
দলের এই সাফল্যের পেছনে ছিল কোচিং অদলবদলের নাটকীয়তা। সাবেক তারকা কোচ তিমুর কাপাদজে শুরুতে দলকে দুর্দান্তভাবে এগিয়ে নিলেও পরে দায়িত্ব তুলে দেয়া হয় ইতালির কিংবদন্তি ডিফেন্ডার ফ্যাবিও ক্যানাভারোর হাতে।

বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে পরিচিত ক্যানাভারো খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা ও আধুনিক কৌশল দিয়ে দলকে নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব পেয়েছেন। তার সঙ্গে আছেন ইতালীয় সহকারী কোচিং স্টাফও। অন্যদিকে কাপাদজে এখন সহকারী হিসেবে দলে যুক্ত রয়েছেন, যা উজবেক ফুটবলে এক অনন্য সমন্বয় তৈরি করেছে।

নতুন প্রজন্মের শক্তি: খুসানোভ ও ফয়জুলায়েভ
এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তরুণ প্রজন্ম। বিশেষ করে রক্ষণভাগে ভরসার নাম হয়ে উঠেছেন আব্দুকদির খুসানোভ। মাত্র ২২ বছর বয়সেই ইউরোপীয় ফুটবলের অভিজ্ঞতা নিয়ে তিনি খেলছেন উচ্চ পর্যায়ের লিগে। বয়সভিত্তিক দল থেকে শুরু করে সিনিয়র দলে উঠে এসে এখন তিনি দলের রক্ষণভাগের কেন্দ্রীয় শক্তি।

অন্যদিকে আক্রমণে উজ্জ্বল হয়ে উঠেছেন আব্বোসবেক ফয়জুলায়েভ। বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে তার গোলই দলকে বারবার রক্ষা করেছে। বিশেষ করে ইরান ও উত্তর কোরিয়ার বিপক্ষে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া।

বিশ্বকাপ ২০২৬ এ উজবেকিস্তানের গ্রপ পর্বের  সূচি

তারিখ প্রতিপক্ষ ভেন্যু সময় (বাংলাদেশ অনুযায়ী)
১৮ জুন কলম্বিয়া মেক্সিকো সিটি সকাল ৮টা
২৩ জুন পর্তুগাল হিউস্টন রাত ১১টা
২৮ জুন ডিআর কঙ্গো আটলান্টা ভোর সাড়ে ৫টা

যেভাবে উজবেকিস্তান বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল
এএফসি বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড থেকে শুরু করে উজবেকিস্তান দারুণ শুরু করে। শক্তিশালী ইরানের বিপক্ষে দুইটি ড্র এবং চারটি জয় তাদের তৃতীয় রাউন্ডে নিয়ে যায়। তৃতীয় রাউন্ডে প্রথম চার ম্যাচে তিনটি জয় ও একটি ড্রয়ের মাধ্যমে তারা দুর্দান্ত শুরু করেছিল। তবে কাতারের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারের পর তাদের অগ্রগতি কিছুটা ধাক্কা খায়। সেই ম্যাচে দুই গোল করেন তরুণ তারকা আব্বোসবেক ফয়জুলায়েভ, যিনি পরে আবার দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর উজবেকিস্তান পরবর্তী পাঁচ ম্যাচে অপরাজিত থাকে।

২২ বছর বয়সী ফয়জুলায়েভ উত্তর কোরিয়ার বিপক্ষে ১-০ জয় এবং ইরানের বিপক্ষে ২-২ ড্রতে গোল করেন, যা দলকে যোগ্যতার খুব কাছে নিয়ে যায়। শেষ পর্যন্ত ২০২৫ সালের ৫ জুন আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ০-০ ড্র করে উজবেকিস্তান ইতিহাস গড়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে।

উজবেকিস্তানের বিশ্বকাপ ইতিহাস
* কনফেডারেশন: এএফসি
* ফিফা র‍্যাঙ্কিং: ৫০
* প্রথম বিশ্বকাপ: ২০২৬
* ডাকনাম: হোয়াইট উলভস

মূল খেলোয়াড়রা