ব্রাজিল
গ্রুপ সি
রাঙ্কিং: ৬
অংশগ্রহণ: ২২
দলের পরিচিতি
বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের অবস্থান অন্য সবার চেয়ে আলাদা। একমাত্র দল হিসেবে তারা বিশ্বকাপের প্রতিটি আসরে অংশ নিয়েছে। পাঁচবার শিরোপা জিতে তারা এখনো বিশ্বকাপের সবচেয়ে সফল দল। শুধু তাই নয়, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, সর্বাধিক জয় এবং সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও ব্রাজিলের দখলে। তাই ২০২৬ বিশ্বকাপেও সেলেসাওদের অন্যতম প্রধান শিরোপাপ্রত্যাশী হিসেবে দেখা হচ্ছে।
ডাকনাম: সেলেসাও
মহাদেশীয় সংস্থা: দক্ষিণ আমেরিকা
সর্বশেষ বিশ্বকাপ: ২০২২ (কোয়ার্টার ফাইনাল)
বিশ্বকাপ শিরোপা: ৫ বার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২)
কোচ
কার্লো আনচেলত্তি, তিনি ২০২৪/২৫ মৌসুম শেষে ব্রাজিল দলের দায়িত্ব নেন। প্রথম বিদেশি কোচ হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন।
বিশ্বকাপ ২০২৬-এর সূচি
* ১৩ জুন — ব্রাজিল বনাম মরক্কো (নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়াম)
* ১৯ জুন — ব্রাজিল বনাম হাইতি (ফিলাডেলফিয়া স্টেডিয়াম)
* ২৪ জুন — স্কটল্যান্ড বনাম ব্রাজিল (মায়ামি স্টেডিয়াম)
বিশ্বকাপ ইতিহাস
* প্রথম অংশগ্রহণ: ১৯৩০
* মোট অংশগ্রহণ: ২৩ বার
* বিশ্বকাপ জয়: ৫ বার
* সর্বশেষ শিরোপা: ২০০২
* সর্বশেষ বিশ্বকাপ: ২০২২ (কোয়ার্টার ফাইনাল)
* মোট ম্যাচ: ১১৪
* জয়: ৭৬
* ড্র: ১৯
* হার: ১৯
* গোল: ২৩৭
* গোল হজম: ১০৮
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা
* রোনালদো
* বিশ্বকাপে মোট গোল: ১৫টি
সবচেয়ে বড় জয় ও ঐতিহাসিক মুহূর্ত
* ১৯৫০ সালে সুইডেনকে ৭–১ গোলে হারানো।
এবার ব্রাজিলের সামনে বড় লক্ষ্য হলো দীর্ঘদিনের শিরোপা-খরা কাটানো। ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে না পারায় সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলটি আবারও নিজেদের সেরা ছন্দে ফিরতে চায়। ব্রাজিলের লক্ষ্য শুধু ট্রফি জেতাই নয়, বিশ্ব ফুটবলে নিজেদের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করে আবারও ‘নাম্বার ওয়ান’ দলের মর্যাদা অর্জন করা।


