বিশ্বজয়ের আনন্দে স্পেন, ফ্রেমে ফ্রেমে অবিস্মরণীয় মুহূর্ত
প্রকাশ: ১৪:২৭, ২৩ জুলাই ২০২৬
ছাদ খোলা বাসে বিশ্বজয়ের আনন্দে স্পেন। ছবি- এপি
দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে স্পেন। ঐতিহাসিক এই সাফল্যের পর দেশটির রাজধানী মাদ্রিদের রাজপথ পরিণত হয় আনন্দের মহাসমুদ্রে। বিশ্বচ্যাম্পিয়নদের একনজর দেখতে ভিড় করেন লাখো সমর্থক, আর ছাদ খোলা বাসে শহরজুড়ে চলে বিজয় উৎসব। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে লাখো সমর্থক করতালি আর উচ্ছ্বাসে বরণ করে নেন বিশ্বচ্যাম্পিয়নদের। বিশ্বজয়ী স্পেনের সেই স্মরণীয় উদযাপনের সেরা মুহূর্তগুলো দেখে নিন ছবির পাতায়।

মাদ্রিদে পা রাখতেই বিশ্বচ্যাম্পিয়নদের উষ্ণ অভ্যর্থনা, বিমানবন্দর থেকেই শুরু হয় উৎসব।

ওপেন-টপ বাসে চড়ে রাজধানীর পথে বিশ্বজয়ীরা, চারপাশে শুধু লাল-হলুদের ঢেউ।

রাজধানী মাদ্রিদের রাজপথজুড়ে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

মাদ্রিদের সিবেলেস স্কয়ারে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করছেন স্পেনের ফুটবলাররা।

ক্রিকেটার ডি. জে. ব্রাভোর সেই বিখ্যাত গান যেন আজ স্পেনের জন্যই- Champion! Champion!

ট্রফির ঝলক আর সমর্থকদের করতালিতে মুখর হয়ে ওঠে সিবেলেস স্কয়ার।

মাদ্রিদের রাজপথে অপেক্ষার প্রহর, বিশ্বকাপ ট্রফিতে কোচ লুইস দে লা ফুয়েন্তের ছবি উঁচিয়ে ভালোবাসা প্রকাশ করছেন এক সমর্থক।

উল্লাসে ভাসছে মাদ্রিদ; বাড়ির ছাদ থেকে রাজপথ, সবখানেই বিশ্বচ্যাম্পিয়নদের ঘিরে উৎসবের আমেজ।

বিশ্বজয়ীদের একনজর দেখতে সর্বত্র উপচে পড়া ভিড়, উৎসবের নগরীতে পরিণত মাদ্রিদ।

মাদ্রিদজুড়ে উৎসবের ঢেউ, যেদিকে চোখ যায়, সেদিকেই বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বন্দনা।

লাল-হলুদের উচ্ছ্বাসে রঙিন মাদ্রিদ, শহরের প্রতিটি প্রান্তে বিশ্বজয়ীদের স্বাগত জানান সমর্থকেরা।

বিশ্বের প্রথম দেশ হিসেবে একই সময়ে ফিফা পুরুষ বিশ্বকাপ ও ফিফা নারী বিশ্বকাপ, উভয় শিরোপার অধিকারী এখন স্পেন।



