বিশ্বকাপে শেষবারের মতো প্রেস কনফারেন্স মাতালেন মেসি, যে ছবি ছুঁয়ে গেছে ভক্তদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩:৩০, ১৮ জুলাই ২০২৬
শেষবারের মতো বিশ্বকাপের সংবাদ সম্মেলনে দেখা গেল লিওনেল মেসিকে। ছবি- এপি
আরেকটি বিশ্বকাপ ফাইনালের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। তবে এই মঞ্চে হয়তো শেষবারের মতো বিশ্বকাপের সংবাদ সম্মেলনে দেখা গেল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে। ফাইনালের চাপ ভুলে চেনা ছন্দে ছিলেন এই কিংবদন্তি, খোলামেলা আলোচনায় মাতিয়ে রাখেন সাংবাদিকদের। বিশ্বকাপ ইতিহাসের শেষ প্রেস কনফারেন্সে কেমন ছিল ক্ষুদে জাদুকরের উপস্থিতি, চলুন দেখে নেয়া যাক ছবি্র পাতায়।

শেষ বিশ্বকাপের শেষ প্রেস কনফারেন্স, মেসিকে ঘিরে তৈরি হলো আরেকটি ঐতিহাসিক মুহূর্ত।

২০২২ বিশ্বকাপ থেকে শুরু করে টানা ১১ ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট করেছেন মেসি। ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ইতিহাসে এমন ধারাবাহিকতা আর কারও নেই।

মাইক্রোফোন হাতে বিশ্বকাপের মঞ্চে শেষবার মেসি, এক ফ্রেমে ধরা পড়ল কিংবদন্তির শেষ অধ্যায়।

বিশ্বকাপে ৩৩ ম্যাচে ৩৩ গোলে অবদান, ২১ গোল ও ১২ অ্যাসিস্টে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড কেবলই মেসির।

ফাইনালের আগে মেসির চিল মুড, কিন্তু ইতিহাস জানে তার মহত্ত্ব।

স্কালোনির কৌশল, মেসির নেতৃত্ব! যে জুটিতে লেখা হয়েছে আর্জেন্টিনার বিশ্বজয়ের ইতিহাস, শেষ প্রেস কনফারেন্সেও পাশাপাশি দুই নায়ক।

এই প্রথম কোনো ফুটবলার অধিনায়ক হিসেবে দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ার অপেক্ষায়।

ফাইনালে একটি গোল করতে পারলেই বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলারের রেকর্ড নিজের করে নেবেন তিনি।

মেসির শেষ বিশ্বকাপ সংবাদ সম্মেলন হয়ে উঠেছিল তারকাখচিত। ফুটবল জাদুকরের পাশে হোস্টের ভূমিকায় ছিলেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ।



