ফ্রেমজুড়ে আর্জেন্টিনা, নেই শুধু মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১:৩৪, ১৩ জুলাই ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনার অনুশীলনের দৃশ্য। ছবি- এপি
সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিতের পর বিকেলেই কানসাসে অনুশীলনে ফিরেছে আর্জেন্টিনা। তবে ইংলিশ পরীক্ষার প্রস্তুতিতে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। তাকে ছাড়াই প্রস্তুতি সেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা। দেখে নেয়া যাক মেসিবিহীন আর্জেন্টিনার অনুশীলনের দৃশ্য। আর্জেন্টিনার সেমিফাইনাল ১৫ জুলাই আটলান্টায়। আগামীকাল কানসাসে ক্লোজড ডোর অনুশীলন করে আটলান্টা যাওয়ার কথা রয়েছে আর্জেন্টিনার।

মেসি নেই, তবু থেমে নেই আর্জেন্টিনার সেমিফাইনাল প্রস্তুতি।

কানসাসে ঘাম ঝরাচ্ছে বিশ্বচ্যাম্পিয়নরা, চোখ এখন ইংলিশ পরীক্ষায়।

অধিনায়ক অনুপস্থিত, তবে অনুশীলনে সতীর্থদের তীব্রতা একটুও কমেনি।

সেমিফাইনালের আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত স্কালোনির দল।

জয়ের আত্মবিশ্বাস নিয়ে ইংলিশ চ্যালেঞ্জের জন্য তৈরি হচ্ছে আলবিসেলেস্তেরা।

মাঠজুড়ে আর্জেন্টিনার ব্যস্ততা, নজর শুধু ইংলিশ মহারণে।

মেসিবিহীন অনুশীলনেও সতীর্থদের মাঝে দেখা গেল ফুরফুরে মেজাজ।

শিরোপা ধরে রাখার লড়াইয়ে প্রতিটি মুহূর্ত কাজে লাগাচ্ছে বিশ্বচ্যাম্পিয়নরা।

ফ্রেমে বন্দি বিশ্বচ্যাম্পিয়নদের প্রস্তুতি, নেই শুধু দলের প্রাণভোমরা মেসি।

মেসিকে অনুশীলনে আননেনি দলটির মাস্টারমাইন্ড স্কালোনি নিজেই।



