জাঁকজমকপূর্ণ উদ্বোধনে শুরু ২০২৬ কমনওয়েলথ গেমস, ছবিতে ইতিহাসের ঝলক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০:২৪, ২৪ জুলাই ২০২৬
২০২৬ কমনওয়েলথ গেমসে বাংলাদেশ। ছবি- এপি
জাঁকজমকপূর্ণ উদ্বোধনের মধ্য দিয়ে স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়েছে ২০২৬ কমনওয়েলথ গেমস। উদ্বোধনী কুচকাওয়াজে বাংলাদেশের পতাকা বহন করেন সাঁতারু সামিউল ইসলাম রাফি। চলুন, ছবিতে দেখে নেয়া যাক উদ্বোধনের বর্ণিল মুহূর্তগুলো, পাশাপাশি জেনে নেই এই মর্যাদাপূর্ণ আসরের ইতিহাস।

চতুর্থবারের মতো কমনওয়েলথ গেমসের আয়োজক স্কটল্যান্ড।

সবমিলিয়ে ২৩তম আসরে আগামী ১১ দিন বুঁদ হয়ে থাকবেন ক্রীড়াপ্রেমীরা।

২৩ জুলাই গ্লাসগোয় শুরু হওয়া গেমসের উদ্বোধন করেছেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

দ্য রয়েল ফ্যামিলি সামাজিক মাধ্যমে এক পোস্টে দিয়ে গ্লাসগোয় শুরু হওয়া কমনওয়েলথ গেমসের উদ্বোধনী মুহূর্তকে ‘অবিশ্বাস্য সন্ধ্যা’ বলে সংবোধন করেছে।

তাতে জমকালো এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হওয়ায় এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে গ্লাসগো।

এবারের আসরে ৭৪ দেশের ৩ হাজারের বেশি ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন।

১০ ইভেন্টে অংশ নেবেন ক্রীড়াবিদরা।

এ ছাড়া ৬টি প্যারা ইভেন্টও আছে।

২৩ জুলাই শুরু হওয়া প্রতিযোগিতাটির পর্দা নামবে ২ আগস্ট।

১৯৩০ সালে শুরু হওয়া কমনওয়েলথ গেমসের এবারের আসরে বাংলাদেশের ১৭ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন।

৪টি ইভেন্টে অংশ নেবেন তারা।

কমনওয়েলথ গেমস হলো কমনওয়েলথভুক্ত দেশগুলোর অ্যাথলেটদের অংশগ্রহণে প্রতি চার বছর পর অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা।

১৯৩০ সালে কানাডার হ্যামিল্টনে এই গেমসের যাত্রা শুরু হয়।

পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বের পরিবেশের কারণে এই আসরটি বিশ্বজুড়ে ‘ফ্রেন্ডলি গেমস’ নামেও পরিচিত।

১৮৯১ সালে রেভারেন্ড অ্যাশলে কুপার প্রথম ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত দেশগুলোর মধ্যে প্রতি চার বছর পর একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দেন।

পরে ১৯১১ সালে রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেক উপলক্ষে লন্ডনে আয়োজিত আন্তঃসাম্রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা বর্তমান কমনওয়েলথ গেমসের ভিত্তি তৈরি করে।

১৯৩০ সালের অভিষেক আসরে ১১টি দেশের প্রায় ৪০০ জন অ্যাথলেট অংশ নিয়েছিলেন।



