Worldcup Countdown

00

DAYS

00

HOURS

00

MINUTES

00

SECONDS

এমএলএসে ইতিহাস গড়লেন মেসি, দ্রুততম গোল-অ্যাসিস্টের সেঞ্চুরির রেকর্ড

স্পোর্টস ডেস্ক:

প্রকাশ: ২০:২৫, ১১ মে ২০২৬

এমএলএসে ইতিহাস গড়লেন মেসি, দ্রুততম গোল-অ্যাসিস্টের সেঞ্চুরির রেকর্ড

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি

ঘরের মাঠে হারের হতাশা পেছনে ফেলে টরন্টো এফসির মাঠে দারুণ এক জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। ম্যাচে গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, পাশাপাশি সতীর্থদের দিয়েও করিয়েছেন গোল। এই ম্যাচেই তিনি এমএলএসে দ্রুততম ১০০ গোল-অ্যাসিস্টে অবদান রাখার রেকর্ড গড়েছেন।

মাত্র ৬৪ ম্যাচে শততম গোল অবদানের কীর্তি গড়েছেন মেসি। এর আগে এই মাইলফলক ছুঁতে সেবাস্তিয়ান গিওভিঙ্কোর খেলতে হয়েছিল আরও ৩১টি ম্যাচ বেশি। ২০২৩ সালের মাঝামাঝিতে ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৫৯ গোল ও ৪১ অ্যাসিস্ট করেছেন তিনি।

টরন্টো এফসির বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় মায়ামি। ৪৪ মিনিটে রদ্রিগো ডি পলের ফ্রি-কিক রক্ষণে ফিরিয়ে দিলে দ্বিতীয় প্রচেষ্টায় ভলিতে গোল করেন মায়ামির একজন খেলোয়াড়। ১২ মিনিট পর বক্সে মেসির নিখুঁত পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। এরপর ৬৮ মিনিটে মেসির সঙ্গে বল দেয়া-নেয়ার মাধ্যমে ব্যবধান আরও বাড়ান সার্জিও রেগুইলন।

৭৫ মিনিটে নিজেই গোল করে স্কোরলাইন ৪-০ করেন মেসি। প্রতিপক্ষ কয়েকজনকে কাটিয়ে ডি পলকে বল দেন তিনি, পরে ফিরতি পাসে পেনাল্টি স্পট থেকে বাঁ পায়ের শটে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক।

৮০ মিনিটে আরও একটি গোলের সুযোগ তৈরি করলেও টরন্টো গোলরক্ষক সেটি রুখে দেন। শেষ দিকে ৮২ ও ৯০ মিনিটে দুই গোল করে ব্যবধান কমায় স্বাগতিক টরন্টো। তবে শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্স টেবিলে দুইয়ে উঠে এসেছে মায়ামি। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২২। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল এফসি।


 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন