Worldcup Countdown

00

DAYS

00

HOURS

00

MINUTES

00

SECONDS

বিশ্বকাপের দল ঘোষণা যুক্তরাষ্ট্রের, নেতৃত্বে পুলিসিচ-ম্যাককেনি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২:০৫, ২৭ মে ২০২৬

বিশ্বকাপের দল ঘোষণা যুক্তরাষ্ট্রের, নেতৃত্বে পুলিসিচ-ম্যাককেনি

যুক্তরাষ্ট্র ফুটবল দল। ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো। সহ-আয়োজক দেশ হিসেবে ‘ডি’ গ্রুপে খেলবে যুক্তরাষ্ট্র। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও তুরস্ক।

যুক্তরাষ্ট্র দলে জায়গা পেয়েছেন কাতার বিশ্বকাপে খেলা একাধিক তারকা ফুটবলার। আক্রমণভাগে নেতৃত্ব দেবেন এসি মিলানের তারকা ক্রিস্টিয়ান পুলিসিচ। কাতার বিশ্বকাপে একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছিলেন তিনি। মাঝমাঠে থাকছেন জুভেন্টাসের অলরাউন্ডার ওয়েস্টন ম্যাককেনি, যিনি দলের অন্যতম ভরসা।

দলে উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি জিও রেইনা। বরুশিয়া মনশেনগ্লাডবাখে পর্যাপ্ত খেলার সুযোগ না পেলেও তার সৃজনশীলতা ও প্লেমেকিং দক্ষতার ওপর আস্থা রেখেছেন পচেত্তিনো। গোলরক্ষক হিসেবে দলে আছেন ম্যাট ফ্রিজ ও ম্যাট টার্নার। তবে ২০২৫ কনকাকাফ গোল্ড কাপে দারুণ পারফরম্যান্সের কারণে প্রথম পছন্দ হিসেবে এগিয়ে রয়েছেন ফ্রিজ।

রক্ষণভাগে নেতৃত্ব দেবেন ক্রিস্টাল প্যালেসের ক্রিস রিচার্ডস। যদিও চোটে ভুগছেন এই ডিফেন্ডার, তবু ১২ জুনের উদ্বোধনী ম্যাচের আগেই সুস্থ হয়ে ওঠার আশা করছেন তিনি। দুই প্রান্তে গতি ও আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকছেন সার্জিনিও ডেস্ট ও অ্যান্টনি রবিনসন। তরুণ ম্যাক্স আরফস্টেন ও অ্যালেক্স ফ্রিম্যানও থাকছেন বিকল্প হিসেবে।

মিডফিল্ডে টাইলার অ্যাডামস ও ম্যাককেনি হবেন দলের মূল চালিকাশক্তি। আক্রমণে পুলিসিক, রেইনা ও টিমোথি উইয়ার সৃজনশীলতা ভরসা জোগাবে যুক্তরাষ্ট্রকে। স্ট্রাইকার হিসেবে মূল দায়িত্বে থাকবেন ফোলারিন বালোগুন। তার সঙ্গে আছেন রিকার্ডো পেপি ও কাতার বিশ্বকাপের গোলদাতা হাজি রাইট।

দল ঘোষণার পর পচেত্তিনো বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিশ্বকাপে সাফল্য পেতে এটাই সেরা ২৬ জনের দল। সিদ্ধান্ত নেয়া খুব কঠিন ছিল। তবে এই দল দেশের জন্য নিজেদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত।’

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ সূচি
১২ জুন: যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে; লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম
১৯ জুন: যুক্তরাষ্ট্র বনাম অস্ট্রেলিয়া; সিয়াটল স্টেডিয়াম
২৫ জুন: তুরস্ক বনাম যুক্তরাষ্ট্র; লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল
গোলরক্ষক:
ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিজ, ম্যাট টার্নার
ডিফেন্ডার:
ম্যাক্স আরফস্টেন, সার্জিনিও ডেস্ট, অ্যালেক্স ফ্রিম্যান, মার্ক ম্যাকেঞ্জি, টিম রিম, ক্রিস রিচার্ডস, অ্যান্টনি রবিনসন, মাইলস রবিনসন, জো স্ক্যালি, অস্টন ট্রাস্টি
মিডফিল্ডার:
টাইলার অ্যাডামস, সেবাস্তিয়ান বারহাল্টার, ওয়েস্টন ম্যাককেনি, ক্রিস্টিয়ান রোলদান, ব্রেন্ডেন অ্যারনসন, ক্রিস্টিয়ান পুলিসিক, জিও রেইনা, মালিক টিলম্যান, টিমোথি উইয়া, আলেহান্দ্রো জেন্দেখাস
ফরোয়ার্ড:
ফোলারিন বালোগুন, রিকার্ডো পেপি, হাজি রাইট

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন