Worldcup Countdown

00

DAYS

00

HOURS

00

MINUTES

00

SECONDS

৪ মহাদেশের চার স্টার দল-গ্রুপ ‘এ’ মানেই আগুন!

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫:৫৬, ২৪ মে ২০২৬

৪ মহাদেশের চার স্টার দল-গ্রুপ ‘এ’ মানেই আগুন!

এআই দিয়ে তৈরি

চার মহাদেশের চার দল। যাদের কারও নেই বিশ্বকাপ জয়ের কীর্তি। তবে শক্তিমত্তার বিচারে প্রায় সমানে সমান মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা ও চেচিয়া। বিশ্বকাপ নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজনে আজ থাকছে গ্রুপ ‘এ’-এর পরিচিতি।

মধ্য আমেরিকার মেক্সিকো, এশিয়ার দক্ষিণ কোরিয়া, ইউরোপের চেচিয়া এবং আফ্রিকার দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত হয়েছে গ্রুপ ‘এ’। চার মহাদেশের এই চার দলের কেউই এর আগে বিশ্বকাপ জিততে পারেনি।

সর্বোচ্চ দুইবারের রানার্সআপ চেচিয়া। ২০ বছর পর নতুন নামে বিশ্বকাপে ফিরেছে তারা। নাটকীয়ভাবে বাছাই পর্ব পেরিয়ে প্লে-অফে হারিয়েছে ডেনমার্ক ও আয়ারল্যান্ডকে। কোচ মিরোস্লাভ কুবার বড় ভরসা প্যাট্রিক শিক। বেয়ার লেভারকুসেনের এই স্ট্রাইকারের ওপরই অনেকটা নির্ভর করছে দলটির ভাগ্য।

ইতিহাস ও র‍্যাঙ্কিংয়ের বিচারে গ্রুপের ফেবারিট মেক্সিকো। টানা দশম এবং সব মিলিয়ে ১৮তম বিশ্বকাপ খেলতে যাচ্ছে তারা। এবারও তারা আয়োজক দেশগুলোর একটি। এ নিয়ে রেকর্ড তৃতীয়বার দেশটিতে বসছে ফুটবলের সবচেয়ে বড় আসর। যদিও এখনো কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারেনি মেক্সিকানরা।

তারকা খ্যাতির পাশাপাশি নেতৃত্বের বড় দায়িত্বও নিতে হবে ওয়েস্ট হ্যাম ডিফেন্ডার এদসন আলভারেজকে। আর গোলবারে আরও একবার দেখা যেতে পারে গুইয়ের্মো ওচোয়াকে। মেসি-রোনালদোর সমান রেকর্ড গড়ে ষষ্ঠবার বিশ্বকাপ খেলতে নামার অপেক্ষায় আছেন তিনি।

গ্রুপের সমীকরণ সবচেয়ে জমজমাট করে তুলতে পারে দক্ষিণ কোরিয়া। জার্মানি, স্পেন, ব্রাজিল ও আর্জেন্টিনার পর টানা ১১তম বিশ্বকাপ খেলতে যাচ্ছে তারা। তাদের সর্বোচ্চ সাফল্য ২০০২ বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন।

সাম্প্রতিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে এবারও নকআউট পর্বে দেখা যেতে পারে তেগুক ওয়ারিয়রদের। আঞ্চলিক বাছাইয়ে তারা একটি ম্যাচও হারেনি। এশিয়ান আইকন সন হিয়ং মিনকে ক্যারিয়ারের চতুর্থ এবং সম্ভবত শেষবারের মতো দেখা যেতে পারে বিশ্বমঞ্চে।

শক্তিমত্তার বিচারে সবচেয়ে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। ১৬ বছর পর বিশ্বকাপে ফিরছে বাফানা বাফানা। আগের তিন আসরে তারা কখনোই গ্রুপ পর্ব পেরোতে পারেনি। তবে আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়নদের হালকাভাবে নিলে তার মূল্য দিতে হতে পারে বাকি তিন প্রতিপক্ষকে।

আগামী ১১ জুন ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন