Worldcup Countdown

00

DAYS

00

HOURS

00

MINUTES

00

SECONDS

৭টি ধর্ষণে অভিযুক্ত ফুটবলারকে নিয়ে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা ঘানার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২:৫৮, ২৬ মে ২০২৬

৭টি ধর্ষণে অভিযুক্ত ফুটবলারকে নিয়ে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা ঘানার

থমাস পার্টে। ছবি: সংগৃহীত

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে যুক্তরাজ্যে বিচার মুখোমুখি হওয়ার অপেক্ষায় থাকলেও থমাস পার্টেকে প্রাথমিক বিশ্বকাপ দলে রেখেছে ঘানা। সোমবার (২৫ মে) গভীর রাতে ঘোষিত ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন এই মিডফিল্ডার।

৩২ বছর বয়সী পার্টে গত ৩০ জুন আর্সেনালের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক শেষ করে ফ্রি ট্রান্সফারে যোগ দেন ভিয়ারিয়ালে। আর্সেনাল তার চুক্তি নবায়নের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি স্প্যানিশ ক্লাবটিতে পাড়ি জমান।

২০২৫ সালের ৫ জুলাই পার্টের বিরুদ্ধে পাঁচটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়। সেপ্টেম্বরে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে আরও দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়, যেগুলোকেও এপ্রিল মাসে অস্বীকার করেন তিনি।

সব মিলিয়ে সাতটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে তার বিচার হওয়ার কথা রয়েছে। শুরুতে বিচার নভেম্বর মাসে হওয়ার কথা থাকলেও তা ২০২৭ সালের শুরু পর্যন্ত পিছিয়ে যেতে পারে। জামিনের শর্ত অনুযায়ী, বিদেশ সফরের পরিকল্পনা কর্তৃপক্ষকে জানাতে হবে পার্টেকে।

আগামী ১ জুনের মধ্যে সর্বোচ্চ ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করতে হবে ঘানাকে। কার্লোস কুইরোজের দল গ্রুপ ‘এল’-এ খেলবে পানামা, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে।

ঘানার প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক:
বেনজামিন আসারে (আক্রা হার্টস অব ওক), লরেন্স আতি-জিগি (সেন্ট গ্যালেন), জোসেফ আনাং (সেন্ট প্যাট্রিকস অ্যাথলেটিক), সলোমন আগবাসি (আক্রা হার্টস অব ওক), পল রিভারসন (আয়াক্স)।
ডিফেন্ডার:
বাবা রহমান (পাওক), গিডিওন মেনসাহ (অক্সের), মারভিন সেনায়া (অক্সের), আলিদু সেইদু (রেন), আবদুল মুমিন (রায়ো ভায়েকানো), জেরোম ওপোকু (ইস্তাম্বুল বাসাকশেহির), জোনাস আদজেতে (ভলফসবুর্গ), কোজো অপং পেপরাহ (নিস), আলেকজান্ডার জিকু (স্পার্তাক মস্কো), এলিশা ওউসু (অক্সের)।
মিডফিল্ডার:
থমাস পার্টে (ভিয়ারিয়াল), কওয়াসি সিবো (রিয়াল ওভিয়েদো), অগাস্টিন বোয়াকে (সাঁৎ-এতিয়েন), ক্যালেব ইয়েরেঙ্কি (এফসি নর্ডশেল্যান্ড), আবদুল ফাতাউ ইসাহাকু (লেস্টার সিটি)।
ফরোয়ার্ড:
কামালদীন সুলেমানা (আটালান্টা), ক্রিস্টোফার বোনসু বাহ (আল কাদসিয়াহ), আর্নেস্ট নুয়ামাহ (লিঁও), অ্যান্টোইন সেমেনিও (ম্যানচেস্টার সিটি), ব্র্যান্ডন থমাস-আসান্তে (কভেন্ট্রি সিটি), প্রিন্স কওয়াবেনা আদু (ভিক্টোরিয়া প্লজেন), ইনাকি উইলিয়ামস (অ্যাথলেটিক বিলবাও), জর্ডান আয়েউ (লেস্টার সিটি)।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন