Worldcup Countdown

00

DAYS

00

HOURS

00

MINUTES

00

SECONDS

আর্জেন্টিনা স্কোয়াড

কাতার বিশ্বকাপজয়ী ১৭ জন আছেন এবারও, যে ৯ জন বাদ পড়লেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩:৫২, ২৯ মে ২০২৬

কাতার বিশ্বকাপজয়ী ১৭ জন আছেন এবারও, যে ৯ জন বাদ পড়লেন

কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল। ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আর্জেন্টাইন সময় বৃহস্পতিবার (২৯ মে) প্রকাশিত এই দলে রাখা হয়েছে কাতার ২০২২ বিশ্বকাপজয়ী দলের ১৭ জন ফুটবলারকে। পাশাপাশি প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন ৯ নতুন মুখ। একইভাবে বাদ পড়েছেন আগের বিশ্বকাপের ৯ ফুটবলার। তথ্য টিওয়াইসি স্পোর্টসের। 

দল ঘোষণায় বেশ কিছু চমকও রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। অভিজ্ঞ মারকোস আকুনিয়াকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে ফাকুন্দো মেডিনা, ফ্লাকো লোপেজ ও ভ্যালেন্তিন বারকোকে।

২০২২ বিশ্বকাপজয়ী দলের মূল কাঠামো অক্ষুণ্ন রেখেছেন স্কালোনি। লিওনেল মেসিকে কেন্দ্র করেই গড়া হয়েছে নতুন স্কোয়াড। তবে বয়স, ইনজুরি ও সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে কয়েকজন পরিচিত মুখ জায়গা হারিয়েছেন। ফ্রাঙ্কো আরমানি ও অ্যাঞ্জেল ডি মারিয়া বাদ পড়েছেন বয়সের কারণে, হুয়ান ফয়থ ইনজুরির জন্য দলে নেই। অন্যদিকে মারকোস আকুনিয়া ছিটকে গেছেন ফুটবলীয় কারণ ও ফর্মের বিবেচনায়।

তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন কয়েকজন প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার। ভ্যালেন্তিন বারকো ও নিকো পাজের মতো তরুণদের সঙ্গে আছেন জিওভানি লো সেলসো ও নিকো গঞ্জালেজ, যারা কাতার বিশ্বকাপে ইনজুরির কারণে খেলতে পারেননি। এছাড়া সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জায়গা করে নিয়েছেন ফ্লাকো লোপেজ।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলবেন এমন ১৭ জন বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার হলেন—
এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, নিকোলাস তাগলিয়াফিকো, গনসালো মন্টিয়েল, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, এক্সেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজ।

অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া ৯ নতুন মুখ হলেন—
হুয়ান মুসো, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেডিনা, ভ্যালেন্তিন বারকো, জিওভানি লো সেলসো, নিকো গঞ্জালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ ও হুয়ান মানুয়েল লোপেজ।

এদিকে কাতার বিশ্বকাপজয়ী দল থেকে এবার বাদ পড়েছেন ৯ জন ফুটবলার। তারা হলেন—
ফ্রাঙ্কো আরমানি, জার্মান পেজ্জেলা, হুয়ান ফয়থ, মারকোস আকুনিয়া, গুইদো রদ্রিগেজ, আলেহান্দ্রো গোমেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, অ্যাঞ্জেল কোরেয়া ও পাওলো দিবালা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন