Worldcup Countdown

00

DAYS

00

HOURS

00

MINUTES

00

SECONDS

শাকা-ডেভিস-আফিফদের লড়াইয়ে জমজমাট গ্রুপ ‘বি’

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫:৫০, ২৪ মে ২০২৬

শাকা-ডেভিস-আফিফদের লড়াইয়ে জমজমাট গ্রুপ ‘বি’

এআই দিয়ে তৈরি

তিনটি দল কখনোই বিশ্বকাপের গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি। শক্তিমত্তা ও ইতিহাসের বিচারে এগিয়ে সুইজারল্যান্ড। বাকি তিন দল হলো আয়োজক কানাডা, কাতার ও বসনিয়া হার্জেগোভিনা। বিশ্বকাপ নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজনে আজ থাকছে গ্রুপ ‘বি’ পরিচিতি।

কাতার থেকে কানাডার দূরত্ব ১০ হাজার কিলোমিটারেরও বেশি। তবে ফুটবল বিশ্বকাপে সেই দূরত্ব নেমে এসেছে শূন্যে, কারণ এবার দুই দলই একই গ্রুপে। ‘বি’ গ্রুপের অন্য দুই দল সুইজারল্যান্ড ও বসনিয়া।

আসরের সহ-আয়োজক কানাডা স্বাগতিক হিসেবে পেয়েছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ এর টিকিট। এটি উত্তর আমেরিকার দলটির তৃতীয় বিশ্বকাপ অংশগ্রহণ। কানাডার কোচ সাবেক লিডস ইউনাইটেড বস জেসে মার্শ। আর দলের সবচেয়ে বড় তারকা আলেফানসো ডেভিস, যিনি খেলেন বায়ার্ন মিউনিখে।

গেল আসরের আয়োজক কাতার এবার দ্বিতীয় বিশ্বকাপ খেলার অপেক্ষায়। প্রথমবারের মতো বাছাইপর্ব পেরিয়ে টুর্নামেন্টের টিকিট নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের দলটি। তাদের কোচ সাবেক রিয়াল মাদ্রিদ বস জুলেন লোপেটেগুই। আর দলের সবচেয়ে বড় তারকা আকরাম আফিফ, যিনি এশিয়ার সেরা ফুটবলারের স্বীকৃতিও পেয়েছেন।

সুইজারল্যান্ডই একমাত্র দল, যাদের বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোনোর ইতিহাস রয়েছে। ১৯৩৪, ১৯৩৮ ও ১৯৫৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল ‘রেড ক্রসরা’। সুইসদের দায়িত্বে আছেন সাবেক ফুটবলার মুরাত ইয়াকিন। আর চতুর্থ বিশ্বকাপ খেলতে যাওয়া গ্রানিথ জাকা দলটির সবচেয়ে বড় ভরসা।

‘বি’ গ্রুপের সবচেয়ে কম র‍্যাঙ্কিংয়ের দল বসনিয়া ও হার্জেগোভিনা। ফিফা র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৬৫ নম্বরে। ২০১৪ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট পেয়েছে ‘দ্য ড্রাগন্স’। বসনিয়ার হেড কোচ সার্জেই বারবারেজ। আর ৪০ বছর বয়সী এডেন জেকো ইউরোপিয়ান দলটির সবচেয়ে বড় তারকা।

আগামী ১২ জুন টরন্টোর বিএমও ফিল্ডে কানাডা-বসনিয়া ম্যাচ দিয়ে শুরু হবে এই গ্রুপের লড়াই।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন