Worldcup Countdown

00

DAYS

00

HOURS

00

MINUTES

00

SECONDS

মদ্রিচকে নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২:১৯, ১৮ মে ২০২৬

মদ্রিচকে নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল ক্রোয়েশিয়া

লুকা মদরিচ। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রোয়েশিয়া। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে গড়া এই দলে আছেন দেশটির ফুটবলের সোনালি প্রজন্মের অন্যতম প্রতীক লুকা মদ্রিচ। ৪০ বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য এটিই হতে যাচ্ছে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। খবর বেইন স্পোর্টসের। 

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে রানার্সআপ এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলা ক্রোয়েশিয়া এবারও বিশ্বমঞ্চে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। দলটির প্রধান কোচ জ্লাতকো দালিচ অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি ভবিষ্যতের তারকাদেরও জায়গা দিয়েছেন বিশ্বকাপ দলে।

বিশ্বকাপে ক্রোয়েশিয়া ‘ডি’ গ্রুপে খেলবে ইংল্যান্ড, পানামা ও ঘানার সঙ্গে। আগামী ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবেই দেখা হচ্ছে এই লড়াইকে।

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক
:
দোমিনিক লিভাকোভিচ (দিনামো জাগরেব),
দোমিনিক কোটারস্কি (এফসি কোপেনহেগেন),
ইভর পানদুর (হাল সিটি)
ডিফেন্ডার:
ইয়োশকো গভার্দিওল (ম্যানচেস্টার সিটি),
দুজে কালেতা-কার (রিয়াল সোসিয়েদাদ),
ইয়োসিপ শুতালো (আয়াক্স),
ইয়োসিপ স্তানিশিচ (বায়ার্ন মিউনিখ),
মারিন পংরাচিচ (ফিওরেন্টিনা),
মার্টিন এরলিচ (মিডটইল্যান্ড),
লুকা ভুশকোভিচ (হামবুর্গ)
মিডফিল্ডার:
লুকা মদ্রিচ (এসি মিলান),
মাতেও কোভাচিচ (ম্যানচেস্টার সিটি),
মারিও পাশালিচ (আতালান্তা),
নিকোলা ভ্লাশিচ (তোরিনো),
লুকা সুচিচ (রিয়াল সোসিয়েদাদ),
মার্টিন বাতুরিনা (কোমো),
ক্রিস্তিয়ান ইয়াকিচ (অগসবুর্গ),
পেতার সুচিচ (ইন্টার মিলান),
নিকোলা মোরো (বোলোনিয়া),
তোনি ফ্রুক (রিয়েকা)
ফরোয়ার্ড:
ইভান পেরিশিচ (পিএসভি আইন্দহোভেন),
আন্দ্রেই ক্রামারিচ (হফেনহাইম),
আন্তে বুদিমির (ওসাসুনা),
মার্কো পাশালিচ (অরল্যান্ডো সিটি),
পেতার মুসা (এফসি ডালাস),
ইগর মাতানোভিচ (ফ্রাইবুর্গ)

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন