Worldcup Countdown

00

DAYS

00

HOURS

00

MINUTES

00

SECONDS

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা

স্পোর্টস ডেস্ক:

প্রকাশ: ২১:২৮, ১১ মে ২০২৬

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ জানাল ফিফা

বিশ্বকাপের ট্রফি। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ডামাডোল শুরু হয়ে গেছে। প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে আয়োজিত এই আসরের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণার নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার নির্দেশনা অনুযায়ী, আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণকারী সব দলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করা হবে। ফিফা এই তালিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার পর তা চূড়ান্ত বলে গণ্য হবে।

অবশ্য জাতীয় দলগুলো চাইলে এর আগেই নিজেদের স্কোয়াড ঘোষণা করতে পারবে। কিন্তু ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের আগে সেটিকে চূড়ান্ত স্কোয়াড হিসেবে ধরা হবে না।

নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিটি দলকে প্রথমে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে। যদিও সেই তালিকা প্রকাশ করবে না ফিফা। পরবর্তীতে সেই তালিকা থেকে ২৩ থেকে ২৬ জনের চূড়ান্ত দল নির্বাচন করা হবে। এর মধ্যে অন্তত তিনজন গোলরক্ষক রাখা বাধ্যতামূলক।

উল্লেখ্য, আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এবারের বিশ্বকাপ। তিন দেশের বিভিন্ন ভেন্যুতে এই মেগা ইভেন্ট আয়োজনের সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। ফুটবল ভক্তরা এখন ২ জুনের অপেক্ষায়, যখন প্রিয় দলগুলোর চূড়ান্ত লাইনআপ সবার সামনে আসবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন