Worldcup Countdown

00

DAYS

00

HOURS

00

MINUTES

00

SECONDS

শাকিরার কণ্ঠে আবারও মাতবে ফুটবল বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০:১৭, ১২ মে ২০২৬

শাকিরার কণ্ঠে আবারও মাতবে ফুটবল বিশ্বকাপ

কলম্বিয়ান পপস্টার শাকিরা

গ্রেটেস্ট শো অন আর্থকে সামনে রেখে বিশ্বকাপের অফিসিয়াল গানের নতুন টিজার প্রকাশ করেছেন কলম্বিয়ান পপস্টার শাকিরা। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশ করা ১ মিনিট ৭ সেকেন্ডের ওই টিজারে তাকে দেখা যায় ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে একদল নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করতে।

টিজারে শোনা যায় তার কণ্ঠে ‘হেয়ার ইন দিস প্লেস ইউ বিলং’ লাইনটি। একই সঙ্গে সেখানে নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়কেও ট্যাগ করা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে গানটির পুরুষ কণ্ঠে তিনিই থাকছেন।

পুরো গানটি প্রকাশ করা হবে আগামী ১৪ মে। টিজার প্রকাশের পর থেকেই নতুন এই বিশ্বকাপ অ্যান্থেম নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে বিশ্বকাপের অফিসিয়াল গানের ইতিহাসে একাধিকবার যুক্ত হয়েছেন শাকিরা। বিশেষ করে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’ গানটি তাকে বিশ্বজুড়ে নতুন করে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। গানটি আজও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন হয়ে আছে।

এছাড়া ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ‘লা লা লা (ব্রাজিল ২০১৪)’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায়, আর সে আসরের সমাপনী অনুষ্ঠানে তার পারফরম্যান্সও দর্শকদের নজর কাড়ে। আরও আগে ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানেও তিনি তার ‘হিপস ডোন্ট লাই’ গান দিয়ে মঞ্চ মাতিয়েছিলেন।

এবার তিন আসর ও ১৬ বছর পর আবারও বিশ্বকাপের অফিসিয়াল গান নিয়ে ফিরছেন এই কলম্বিয়ান তারকা, সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছেন বার্না বয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন