Worldcup Countdown

00

DAYS

00

HOURS

00

MINUTES

00

SECONDS

আগেভাগে মেক্সিকোতে স্কুল ছুটি, ক্ষুব্ধ অভিভাবকরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯:৩৫, ১০ মে ২০২৬

আগেভাগে মেক্সিকোতে স্কুল ছুটি, ক্ষুব্ধ অভিভাবকরা

বিশ্বকাপ

ফুটবল বিশ্বকাপে মেক্সিকোর তিন শহরে হবে ১৩ ম্যাচ। তাই সমর্থকদের নির্বিঘ্নে চলাচল আর ম্যাচ উপভোগের জন্য নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটির ঘোষণা দিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী। ফলে এবার গ্রীষ্মকালীন ছুটি বেড়ে দাঁড়াবে তিন মাসে। এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা, ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় ২ কোটি ৩৪ লাখের বেশি শিক্ষার্থী।

দেশটির শিক্ষামন্ত্রী মারিও দেলগাদো বলেছেন, ‘এবারের শিক্ষাবর্ষ নির্ধারিত সময়ের ৪০ দিন আগে শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর পেছনে বিশ্বকাপ প্রস্তুতির পাশাপাশি সবাই যেন খেলা উপভোগ করতে পারে তা বিবেচনায় নেয়া হয়েছে। একই সাথে কয়েকটি রাজ্যে চলমান তীব্র তাপপ্রবাহ বড় কারণ।’

শিক্ষামন্ত্রী ঘোষণা দিলেও, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেয়ার দাবি প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের। এর পাশাপাশি আগামী শিক্ষাবর্ষের ক্লাস কিছুটা এগিয়ে আনার ব্যাপারে বিবেচনা করা হচ্ছে।

তার ভাষ্য, ‘বিশ্বকাপ অবশ্যই একটা বড় উৎসব। তবে স্কুল ছুটির সূচি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিশুরা যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সেটি নিশ্চিত করা জরুরি।’

কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে হতভম্ব অভিভাবকরা। গ্রীষ্মকালীন ছুটিতে টানা তিন মাস সন্তানদের দেখাশোনার পাশাপাশি গুনতে হবে বাড়তি অর্থ। মেক্সিকোর গবেষণা কেন্দ্র ইভালুয়া সর্তক করেছে, যদি এমন সিদ্ধান্ত নেয়া হয় তাহলে প্রায় ২ কোটি ৩৪ লাখের বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন