Worldcup Countdown

00

DAYS

00

HOURS

00

MINUTES

00

SECONDS

কামাভিঙ্গাকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা ফ্রান্সের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮:১১, ১৫ মে ২০২৬

কামাভিঙ্গাকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা ফ্রান্সের

রিয়াল মাদ্রিদের ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত এই বৈশ্বিক আসরের আগে বড় সিদ্ধান্ত নিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে ছাড়াই ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ফ্রান্স।

বৃহস্পতিবার (১৪ মে) সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন ২০১৮ বিশ্বকাপজয়ী কোচ দেশম। মাত্র মাস দেড়েক আগে ফ্রান্সের সবশেষ ম্যাচেও খেলেছিলেন কামাভিঙ্গা। তবে ইনজুরি ও অনিয়মিত খেলার কারণে এবার বিশ্বকাপ দলে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের।

কামাভিঙ্গাকে বাদ দেয়ার কারণ হিসেবে দেশম বলেন, 'কঠিন একটি মৌসুম কাটিয়েছে সে। চোটের কারণে খুব বেশি খেলতে পারেনি। এখনও সে তরুণ এবং আমাকে দলের ভারসাম্য নিয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে আজ রাতে তার হতাশাটা আমি বুঝতে পারছি।'

ফ্রান্সের জার্সিতে এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলেছেন কামাভিঙ্গা। গত মৌসুমে একাধিক চোটে পড়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৩৫ ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। চলতি মৌসুমেও ক্লাবের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৪১ ম্যাচ।

এদিকে দলে জায়গা হয়নি কোলো মুয়ানি ও গোলরক্ষক লুকার শেভালিয়ারও। এছাড়া বাদ পড়েছেন ক্রিস্টোফার এনকুনকু, কিংসলে কোমান ও হুগো একিটিকে। অ্যাকিলিস টেন্ডনে চোটের কারণে মাঠের বাইরে আছেন একিটিকে।

অন্যদিকে, পিএসজি থেকে পাঁচজন ফুটবলার জায়গা পেয়েছেন দলে। তারা হলেন ব্যালন দ’র জয়ী উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, ডিজায়ার দুয়ে, লুকাস হার্নান্দেজ এবং ওয়ারেন জায়ার-এমেরি।

আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। ‘আই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।

ফ্রান্সের বিশ্বকাপ দল
গোলকিপার: মাইক ম্যাগনান, রবিন রিসার, ব্রাইস সাম্বা
ডিফেন্ডার: লুকাস ডিগনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, ম্যাক্সেন্স লাখোয়া, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো
মিডফিল্ডার: এন'গোলো কন্তে, মানু কোনে, অ্যাড্রিয়েন রাবিওট, অরেলিয়ান চুয়ামেনি, জায়ার-এমেরি
ফরোয়ার্ড: ম্যাগনেস আকলিউচে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, ডিজায়ার দুয়ে, জিন-ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন