Worldcup Countdown

00

DAYS

00

HOURS

00

MINUTES

00

SECONDS

ওডেগার্ডকে অধিনায়ক করে নরওয়ের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০:৩৯, ২২ মে ২০২৬

ওডেগার্ডকে অধিনায়ক করে নরওয়ের বিশ্বকাপ দল ঘোষণা

নরওয়ে ফুটবল দল। ছবি: সংগৃহীত

আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে নরওয়ে। দলটিতে জায়গা পেয়েছেন আর্লিং হালান্ড, ওস্কার বব ও জর্গেন স্ট্রান্ড লারসেনের মতো তারকারাও। দলে হালান্ডের মতো বিশ্বসেরা ফুটবলার থাকলেও অধিনায়কত্বের আর্মব্যান্ড পরবেন মার্টিন ওডেগার্ড। খবর বিবিসির। 

দল ঘোষণার ঘটনাকে ভিন্ন মাত্রা দিতে এবার অভিনব পন্থা বেছে নেয় নরওয়ে ফুটবল ফেডারেশন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় নিজেই স্কোয়াড ঘোষণা করেন নরওয়ের রাজা।

দলে সবচেয়ে চমক হিসেবে জায়গা পেয়েছেন হামবুর্গের গোলরক্ষক সানডের তাংভিক। ২৩ বছর বয়সী এই ফুটবলারই স্কোয়াডের একমাত্র আনক্যাপড খেলোয়াড়। মাথিয়াস ডিনজিল্যান্ডের চোটের কারণে তার সুযোগ মিলেছে। অন্যদিকে সাবেক রাশিয়া অনূর্ধ্ব-২১ দলের গোলরক্ষক নিকিতা হাইকিনের জাতীয়তা পরিবর্তনের আবেদন অনুমোদন না পাওয়ায় তাকেও দলে নেয়া যায়নি।

আগামী ১৬ জুন বোস্টনে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নরওয়ে। এরপর তাদের প্রতিপক্ষ সেনেগাল ও ফ্রান্স। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে আয়োজিত এবারের ৪৮ দলের বিশ্বকাপ শুরু হবে ১১ জুন এবং চলবে ১৯ জুলাই পর্যন্ত।

নরওয়ের বিশ্বকাপ দল
গোলরক্ষক:
ওরইয়ান হাসকিওল্ড নিয়ালান্ড, এগিল সেলভিক, সান্ডার ট্যাংভিক।
ডিফেন্ডার:
ইউলিয়ান রেয়ারসন, মার্কাস হোমগ্রেন পেডারসেন, ডেভিড মোলার উলফে, ফ্রেডরিক বিয়রকান, ক্রিস্টোফার আজের, তোরবিয়র্ন হেগেম, লিও স্কিরি অস্টিগার্ড, সন্ড্রে লাঙ্গাস ও হেনরিক ফালখেনার।
মিডফিল্ডার:
মার্টিন ওদেগার্দ, সান্ডার বের্গে, ফ্রেডরিক আউরসনেস, প্যাট্রিক বের্গ, ক্রিস্টিয়ান থরস্টভেড্ট, মর্টেন থরসবাই ও থেলো আসগার্ড।
ফরোয়ার্ড:
এরলিং হালান্ড, আলেক্সান্ডার সরলোথ, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন, আন্তোনিও নুসা, অস্কার বব, আন্দ্রেয়াস শেলদেরুপ ও ইয়েন্স পেটার হাউগে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন